IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> জয়পুরহাটে বাস-ট্রাকের ধাক্কায় নিহত ২

জয়পুরহাটে বাস-ট্রাকের ধাক্কায় নিহত ২

ধূমকেতু প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবিতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে ঢুকে পড়েছে এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন।

এছাড়া অপর এক ঘটনায় ট্রাকের ধাক্কায় এক অটো-ভ্যানের যাত্রী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। আহতদের জয়পুরহাট ও বগুড়া হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত ইলিয়াস হোসেন (৭০) পাঁচবিবি উপজেলার খাসবাট্রা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, ২১ জুলাই গভীর রাতে জয়পুরহাট-হিলি সড়কে পাঁচবিবি পৌরসভার খাসবাগুরী কদমতলীতে তোয়েজ এন্টারপ্রাইজ নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি বসত বাড়িতে ঢুকে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এ সময় কয়েকজন যাত্রী আহত হন।

অপরদিকে শুক্রবার সকাল ৮ টার দিকে পাঁচবিবি ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন বটতলী নামক স্থানে একটি অটোভ্যানকে ধাক্কা দেয় একটি ট্রাক। এসময় ঘটনাস্থলেই এক ভ্যান যাত্রীর মৃত্যু হয়। আর ভ্যানচালকসহ গুরুতর আহত অবস্থায় তিনজনকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে নিয়ে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। এদের মধ্যে ভ্যানচালক শ্রী জিতেন (৬০) এর অবস্থার অবনতি ঘটলে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news