IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> বদলগাছীতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধুর মৃত্যু

বদলগাছীতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধুর মৃত্যু

আত্মহত্যা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে বিষাক্ত গ্যাসের ট্যাবলেট খেয়ে এক গৃহবধু আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বদলগাছী উপজেলার কোলা ইউপির পুখুরিয়া গ্রামে। নিহত নুরজাহান বেগম (৫০) বদলগাছী উপজেলার কোলা ইউপির পুখুরিয়া গ্রামের বাবু হোসেন স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার সকাল আনু ১১টা ১০ মিনিটে সবার অগোচরে ঘরে থাকা কীটনাশক গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়লে নুরজাহানের ছোট ভাই নজরুল ইসলাসম সহ পরিবারের লোকজন দেখতে পায় ও সাথে সাথে সিএনজি করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত ডাক্তার রোগীর অবস্থা খারাপ দেখে দ্রুত নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলে রোগীকে নিয়ে নওগাঁ যাবার পথে বদলগাছীর কোমারপুর নামক স্থানে রোগীর মৃত্যু হয়।

খবর পেয়ে বিকেল ৪টায় বদলগাছী থানা পুলিশ একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে ও লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করেন। পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেন।

এলাকাবাসীরা জানান, নিহত নুরজাহান বেগম শারীরিক প্রতিবন্ধী ছিলেন । দীর্ঘদিন যাবৎ তিনি মাথা ও বুকের ব্যথ্যায় ভুগতেছিলেন । নুরজাহানের পরিবার বিভিন্ন সময় ধরে কবিরাজি চিকিৎসা করান। গত ৭/৮মাস থেকে নুরজাহানের শারীরিক অবস্থা অবনতি ঘটে। শারীরিক অসুস্থার কারনে ভুল করেই গ্যাস ট্যাবলেন খেয়ে ফেলেছে বলে জানান।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বলেন, নিহত ওই গৃহবধু শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। এ ব্যপারে থানায় এটটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। এছাড়া তার মৃত্যুর বিষয়ে কারো কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news