IMG-LOGO

শুক্রবার, ১ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে বিদ্যুতায়িত হয়ে রং মিস্ত্রির মৃত্যুমান্দায় প্রতিপক্ষের লাঠির আঘাতে একজন আহতমহানন্দা সেতুতে টোল আদায় বন্ধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধনতানোরে বোরোর বাম্পার ফলনেও হতাশ বিলপাড়ের কৃষকরাচাঁপাইনবাবগঞ্জে সরকারি চাকুরি দেওয়ার নামে ১৪ লক্ষ টাকা আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলনএক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবেনাচোলে লিজের নামে রেলওয়ের গোডাউনসহ মালামাল লুটের অভিযোগবাগমারার তাহেরপুর কামিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা অনুষ্ঠিতবাগমারায় আইন-শৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি: যোগদানের এক মাসেই আলোচনায় ওসি জিল্লুর রহমানফুলবাড়ীতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলারাজশাহীতে মাদার বখ্শ গার্হস্থ্য অর্থনীতি কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিতবাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিতনির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহবিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসকধ্বংসের দ্বারপ্রান্তে থাকা মাদক ও মোবাইলে আসক্ত যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই : পান্না।‘শেয়ারবাজার লুটপাটের কোনো সুযোগ থাকবে না’
Home >> রাজশাহী >> চাঁদকে গ্রেপ্তারের দাবীতে রাজশাহী মহানগর আ.লীগের বিক্ষোভ

চাঁদকে গ্রেপ্তারের দাবীতে রাজশাহী মহানগর আ.লীগের বিক্ষোভ

ধূমকেতু প্রতিবেদক : প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ এর অশালীন বক্তব্যের প্রতিবাদ ও অবিলম্বে তাকে গ্রেপ্তারের দাবীতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে সোমবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়।

বিক্ষোভ মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

সভাপতিত্ব করেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী।

বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহ সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম সম্পাদক আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন, উপ দপ্তর সম্পাদক পংকজ দে।

সমাবেশ সঞ্চালনা করেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ সভাপতি মাহফুজুল আলম লোটন, সৈয়দ শাহাদত হোসেন, রেজাউল ইসলাম বাবুল, ডাঃ তবিবুর রহমান শেখ, যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফিরোজ কবির সেন্টু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, মহিলা সম্পাদিকা ইয়াসমিন রেজা ফেন্সি, যুব ও ক্রীড়া সম্পাদক মকিদুজ্জামান জুরাত, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, সাংস্কৃতিক সম্পাদক কামারউল্লাহ সরকার কামাল।

আরও উপস্থিত ছিলেন, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, সদস্য জহির উদ্দিন তেতু, মোকাদ্দেস হোসেন লাবলু, মুশফিকুর রহমান হাসনাত, শাহাব উদ্দিন, আশরাফ উদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল মান্নান, আতিকুর রহমান কালু, সৈয়দ হাফিজুর রহমান বাবু, আব্দুস সালাম, সৈয়দ মন্তাজ আহমেদ, মজিবুর রহমান, ইসমাইল হোসেন, মোখলেশুর রহমান কচি, এ্যাড. রাশেদ-উন-নবী আহসান, মাসুদ আহমেদ, থানা আওয়ামী লীগের মধ্যে রাজপাড়া থানার সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, বোয়ালিয়া (পূর্ব) থানার সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, বোয়ালিয়া (পশ্চিম) থানার সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন।

এছাড়াও মতিহার থানার সাধারণ সম্পাদক আলাউদ্দিন, মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালী খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন, নগর যুবলীগ সভাপতি রমজান আলী, নগর কৃষক লীগ সভাপতি রহমতউল্লাহ সেলিম, সাধারণ সম্পাদক সাকের হোসেন বাবু, নগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জেডু সরকার, নগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডাঃ সিরাজুম মুবিন সবুজ, নগর তাঁতী লীগের আহ্বায়ক আনিসুর রহমান আনার প্রমুখ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930