IMG-LOGO

শনিবার, ২ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বদলগাছীতে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিতআধুনিক, নিরাপদ ও নান্দনিক সিংড়া গড়ে তুলতে চাই: আনু এমপিরাণীনগরে মহান মে দিবস পালিতপোরশায় নাহার ফিলিং স্টেশনকে বিশ হাজার টাকা জরিমানামহাদেবপুরে র‌্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে মে দিবস পালনরাজশাহী সড়ক পরিবহন গ্রুপ কর্মচারী ইউনিয়নের বার্ষিক সাধারণ সভাদেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীসিংড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবস পালিতবাগমারায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত গ্রেপ্তারশ্রমিকের ঘামেই দেশের উন্নয়ন ও অর্থনৈতিক ভিত্তি: বিড়ি শ্রমিক ফেডারেশনপোরশায় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রমিক দিবস পালনবাগমারায় মাইক্রোবাস, জিপগাড়ী ও কার শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালনদেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারেআজ মহান মে দিবসগোমস্তাপুরে বিদ্যুতায়িত হয়ে রং মিস্ত্রির মৃত্যু
Home >> টপ নিউজ >> প্রবাস >> ইউক্রেনে ৫৮০টি ফিনিক্স ঘোস্ট ড্রোন পাঠাচ্ছে আমেরিকা

ইউক্রেনে ৫৮০টি ফিনিক্স ঘোস্ট ড্রোন পাঠাচ্ছে আমেরিকা

ধূমকেতু নিউজ ডেস্ক : আমেরিকা ৫৮০টি ফিনিক্স ঘোস্ট কামিকাযে ড্রোন ইউক্রেনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এসব ড্রোন ইউক্রেনকে অনুদান হিসেবে দেয়া হবে।

আমেরিকা যদি এইসব ড্রোন সরবরাহ করে তাহলে তার অর্থ দাঁড়াবে দেশটি আরো গভীরভাবে ইউক্রেন সংঘাতে জড়িয়ে গেল।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার ঘোষণা করেছে, তারা ইউক্রেনকে আরো ২৭ কোটি ডলারের সামরিক সহায়তা প্যাকেজ দেবে। এই প্যাকেজের আওতায় থাকবে এসব ঘোস্ট ড্রোন এবং হাই মবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বা এইচআইএমএআরএস এবং বিপুল পরিমাণ গোলা বারুদ।

মার্কিন সামরিক বাহিনীর হাতে মজুদ থাকা এবং ইউক্রেনের জন্য যে নিরাপত্তা সহায়তা তহবিল গঠন করা হয়েছে তা থেকে এই সব ড্রোন সরবরাহ করা হবে।

মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের একজন কর্মকর্তা বলেন, “ইউক্রেনের সেনারা ফিনিক্স ঘোস্ট ড্রোনের চমৎকার ব্যবহার করছে এবং আগস্ট মাসের দিকে আমরা এই ব্যবস্থাকে ভালোভাবে সরবরাহ করতে পারব।”

বলা হচ্ছে- ফিনিক্স ঘোস্ট ড্রোন অ্যারো ভাইরোলমেন্ট সুইচব্লেড ড্রোনের মত সব ক্ষমতা রয়েছে তবে এর পূর্ণ সক্ষমতা এখনো মার্কিন সামরিক বিশেষজ্ঞরা প্রকাশ করেন নি।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত ইউক্রেনকে ৮২০ কোটি ডলারের সামরিক সহায়তা দেয়ার অনুমোদন দিয়েছেন। রাশিয়া ইউক্রেনকে অস্ত্র দেয়ার বিরুদ্ধে আমেরিকাকে বারবার হুঁশিয়ার করে আসছে।

এর পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে দেয়া আমেরিকার অস্ত্রের চালান বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করেছেন। ফলে রাশির সেনারা ইউক্রেনে যেকোন বিদেশি অস্ত্র চালানোর ওপর হামলার সর্বাত্মক চেষ্টা চালিয়ে আসছে এবং তারা এক্ষেত্রে এখন পর্যন্ত অনেকটাই সফল। আমেরিকা ইদানিং যত অস্ত্রের চালান পাঠিয়েছে তার বিরাট অংশ রাশিয়া ধ্বংস করে দিয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930