IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> জাতীয় >> গাজীপুরে কুলখানি অনুষ্ঠানে সন্ত্রাসী হামলায় মুক্তিযোদ্ধাসহ আহত ৬

গাজীপুরে কুলখানি অনুষ্ঠানে সন্ত্রাসী হামলায় মুক্তিযোদ্ধাসহ আহত ৬

হামলা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন ৪৯নং ওয়ার্ড এরশাদ নগর ২ নং ব্লক এলাকায় একটি কুলখানি অনুষ্ঠান চলাকালিন সময় সন্ত্রাসী হামলায় বীর মুক্তিযোদ্ধা সিরাজ মিয়াসহ ৬ জন আহত হয়েছে। এছাড়া ওই সময় ঘটনাস্থল থেকে একটি বিয়ের বর যাত্রী পক্ষ এই হামলার দেখে ভয়ে আতঙ্কিত হয়ে পরে।

শুক্রবার দুপুর ৩ টাইয় সময় এরশাদ নগর ২নং ব্লক বেরিবাধ এলাকায় এই ঘটনা ঘটে। এঘটনায় ১। মঞ্জু, ২। জাহিদ, ৩। ইমন, ৪। অপু ও ৫। সোহাগসহ অজ্ঞাতনামা বেশ কয়েক জনকে আসামী করে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, এরশাদ নগর এলাকায় ২ নং ব্লক এলাকায় অনুষ্ঠান করার জায়গা না থাকায় রাস্তা বøক করে কুলখানির একটি অনুষ্ঠান চলছিল এ সময় ১ নং আসামি মঞ্জু রিক্সা দিয়ে ওই পথে যাচ্ছিল। ফুলমতি নামের এক মহিলা তাকে জানায় এখানে অনুষ্ঠান তাই রাস্তা বন্ধ বাবা তুমি পাশের অন্য রাস্তা দিয়ে যাও। এতে ১ নং আসামী ক্ষিপ্ত হয়ে যায় এর জের ধরে কিছুক্ষণ পর মঞ্জু তার সাথে একদল সশস্ত্র সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে অতর্কিত হামলা চালায় এতে মুক্তিযোদ্ধা সহ বেশ কয়েকজন আহত হয়।

এলাকাবাসী জানায়, মঞ্জু বাহিনী কর্তৃক অতর্কিত হামলা চালাকালীন সময় ২নং ব্লক এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে হামলাকারী ২/৩ জনকে আটক করে গণপিটুনি দেয়।

স্থানীয় বাসিন্দারা জানান, ১নং আসামী মঞ্জু ওয়ার্ড যুবদলের সভাপতি টিভি আনোয়ার এর ভাগিনা এবং পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত শীর্ষ সন্ত্রাসী কাউসারের ঘনিষ্ঠ সহচর। কিছুদিন আগেও মঞ্জু বাহিনী নিপ্পন গার্মেন্টসের এক কর্মকর্তাকে গেইটের সামনে থেকে তুলে নিয়ে আসে। এসময় গার্মেন্টসের প্রায় তিন শতাধীক শ্রমীক ওই কর্মকর্তাকে উদ্ধারের জন্য গিয়েও তাদের অস্ত্র দেখে ভয়ে কিছু বলতে পারেনি। পরে সাংবাদিক ও প্রশাসনের কথা শুনে স্থানীয় কয়েকজন নেতার সুপারিসে ওই কর্মকর্তাকে ছেড়ে দেয় মুঞ্জু। তার নামে (রাসেল) হত্যাসহ একাধিক মামলা রয়েছে, এক সময় কার শীর্ষ সন্ত্রাসী খ্যাত মঞ্জু প্রশাসনের ভয়ে বিদেশ পাড়ি দিয়ে গা ঢাকা দেয়, দীর্ঘদিন বিদেশ থাকার পরে এখন আবার দেশে ফিরে সন্ত্রাসী সাম্রাজ্য তৈরির পায়তারা চালাচ্ছে। এলাকায় খোলামেলাভাবে অস্ত্রশস্ত্রসহ প্রায়ই মহড়া দিতে দেখা যায় তাকে, এতে আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয়রা।

তারা আরও জানান, প্রশাসনের হস্তক্ষেপে দীর্ঘদিন এলাকার সন্ত্রাসমুক্ত থাকলেও মঞ্জুর আগমনে আবারো সন্ত্রাসী সাম্রাজ্য কায়েম হয়েছে আমরা এর প্রতিকার চাই।

টংগী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাভেদ মাসুদ জানান এ ব্যাপারে থানায় লিখত অভিযোগ পাওয়া গেছে। সন্ত্রাসীদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলমান রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31