IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নওগাঁয় পাওয়ার টিলারের চাপায় চালকের মৃত্যু

নওগাঁয় পাওয়ার টিলারের চাপায় চালকের মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর মহাদেবপুরে পাওয়ার টিলার দিয়ে চাষ করার সময় সকাল ৯ টার দিকে টিলারের নিচে চাপা পড়ে আহসান হাবীব (১৮) নামের এক টিলার চালকের মৃত্যু হয়েছে। নিহত আহসান হাবীব উপজেলার মথুরাপুর গ্রামের আব্দুল হান্নানের ছোট ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আহসান হাবীব আজাদুল ইসলামের টিলারের চালক ছিলেন। অন্যান্য দিনের মতো শনিবার সকালে সে জমি চাষের জন্য টিলার নিয়ে মথুরকিষ্টপুর গ্রামের পশ্চিম মাঠে যায়। সেখানে আব্দুল খলিলের জমি চাষ করার সময় টিলারটি সামনের আইলের সাথে ধাক্কা খেয়ে পেছনের দিকে ফিরে আসে। এসময় সে টিলার থেকে ছিটকে পড়ে গেলে টিলারের চাকা তার কোমরের উপর দিয়ে যায়। সে সময় টিলারের ফাল লেগে তার শরীরের নিচের অংশ থেতলে গুরুতর জখম হয়। তাৎক্ষণিক ভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে মান্দা থানার সাবাই হাট এলাকায় পৌছালে তার মৃত্যু হয়।

সত্যতা নিশ্চিত করে সফাপুর ইউপি চেয়ারম্যান শামসুল আলম বাচ্চু বলেন, আমি সংবাদ পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থল পরিদর্শন করেছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news