IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> রাজশাহী >> রাসিকে তামাক নিয়ন্ত্রণে এলজিআই গাইডলাইন অনুসারে লাইসেন্সিং ব্যবস্থা কার্যকর বিষয়ক সভা

রাসিকে তামাক নিয়ন্ত্রণে এলজিআই গাইডলাইন অনুসারে লাইসেন্সিং ব্যবস্থা কার্যকর বিষয়ক সভা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশন এর সাথে এইড ফাউন্ডেশন, উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) ও তামাক বিরোধী জোটের যৌথ উদ্যোগে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা বিষয়ক সভা রোববার (৩১ জুলাই) বেলা ১১ টায় সিটি কর্পোরেশনের শরিৎ দত্ত গুপ্ত হল রুমে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্বে করেন, রাজশাহী সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা ডঃ এবিএম শরীফ উদ্দিন।

সভাটি সঞ্চালনা করেন, এইড ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা আবু নাসের অনীক। লফসের নির্বাহী পরিচালক শাহনাজ পারভীন সভার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন। এইড ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক শাগুফতা সুলতানা প্রেজেন্টেশনের মাধ্যমে আলোচনার বিষয়বস্তু সকলের সামনে উপস্থাপন করেন।

অতিথি হিসাবে আলোচনায় অংশগ্রহণ করেন, সিটি কর্পোরেশনের সচিব মশিউর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা জনাব আবু সালেহ নূর-ই-সাইদ, প্রধান কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার আজিজুর রহমান।

অতিথিবৃন্দ তাদের আলোচনায় বলেন, প্রধানমন্ত্রীর ‘২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ’ ঘোষণা বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা একটি কার্যকর উদ্যোগ। এই নির্দেশিকার আলোকে তামাকাজাত দ্রব্য বিক্রয় সীমিতকরণে তামাকজাত দ্রব্যের বিক্রেতাদের পৃথকভাবে লাইসেন্সিং এর আওতায় আনলে অনেকাংশেই বিক্রয় নিয়ন্ত্রেণর মধ্যে চলে আসবে অন্য দিকে সিটি কর্পোরেশন এর রাজস্ব আয় বাড়বে। বিক্রয় সীমিতকরণ করা সম্ভব হলে এর ব্যবহারও সয়ংক্রিয়ভাবে কমে আসবে।

সভার দাতা সংস্থা দি ইউনিয়ন এর টেকনিক্যাল এ্যডভাইজার, সৈয়দ মাহাবুবুল আলম তাহিন বলেন, রাজশাহী সিটি কর্পোরেশন এলাকা খুবই পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব। রাজশাহী সিটি কর্পোরেশন এলাকাকে তামাক নিয়ন্ত্রনের মডেল সিটি কর্পোরেশনে হিসেবে দেখার ইচ্ছা পোষণ করে সিটি কর্পোরেশন এর কর্তৃপক্ষকে তামাক লাইসেন্সিং ব্যবস্থা কার্যকর করার উদ্দ্যেগ নিতে আহ্বান জানান। এছাড়া প্রধান রাজস্ব কর্মকর্তা স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা অবিলম্বে রাজশাহী সিটি কর্পোরেশনে কার্যকর করা হবে বলে জানান এবং তিনি লাইসেন্সিং কার্যকর করার লক্ষে সচেতনতা কর্মসূচি বাড়ানার আহ্বান জানান।

সভায় শিক্ষা ও স্বাস্থসেবা কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্যের দোকান না থাকার বিষয়টি জনগণকে সচেতন করতে ডিসপ্লে বোর্ড স্থাপনের সুপারিশ করা হয়। সভার শেষে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় তামাকজাত পন্য বিক্রয় প্রতিষ্ঠানগুলোতে চিহ্নিত করণের জরিপ প্রতিবেদন রাজশাহী সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে সংস্থার প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, অফিস সহকারী টুম্পা পালসহ জরিপ পরিচালনাকারী সদস্য নওশিন আরা রাফা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৫ সদস্য বিশিস্ট একটি পর্যবেক্ষন টিম অনুষ্ঠানে অংশ গ্রহণ করে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31