IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> জাতীয় >> লিড নিউজ >> নিত্যপণ্য সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশিতে বিক্রি হলে ব্যবস্থা : বাণিজ্যমন্ত্রী

নিত্যপণ্য সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশিতে বিক্রি হলে ব্যবস্থা : বাণিজ্যমন্ত্রী

ধূমকেতু নিউজ ডেস্ক : তেল, চিনি, ডালের দাম সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেয়ার হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে বিমানযোগে রংপুরে এক দিনের সফরে এসে নগরীর সেন্ট্রাল রোডের বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে সরকার এক কোটি মানুষকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে খাদ্যসামগ্রী সহায়তা করছে। এই কার্ডে কোনো অসঙ্গতি থাকলে তা খতিয়ে দেখা হবে। শহর থেকে গ্রামগঞ্জে তেল, চিনি, ডালের দাম সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্ত্রী বলেন, পৃথিবীজুড়ে জিনিসপত্রের দাম বেড়েছে। প্রধানমন্ত্রীর আহ্বান ছিল সবাইকে সাশ্রয়ী হওয়ার। শিগগিরই এই সমস্যা কেটে যাবে।

তিনি বলেন, আমাদের পণ্য আমদানি করতে ডলার খরচ হচ্ছে। তাই ডলারের ওপর চাপ পড়ছে। সেইসঙ্গে ডলারের একটু ক্রাইসিস তো আছেই। আমরা একটু সাশ্রয়ী হই, কম খরচ করি। বৈশ্বিক এই সংকট সকলকে মিলে মোকাবিলা করতে হবে।

এদিকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি অভিযোগ করে বলেন, চায়ের দাওয়াতকে বিএনপি তামাশা হিসেবে দেখেছে। অথচ বিষয়টি সন্তোষজনক ছিল। সেক্ষেত্রে বিএনপি ধন্যবাদ দিয়ে বলতে পারতেন, তাদের এখন চা খাওয়ার সময় নেই।

বিএনপির আন্দোলন যেন সহিংসতায় রূপ না নেয় সেই আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, সরকারের একটিই কথা বিএনপির আন্দোলন যেন ধ্বংসাত্মক না হয়, মানুষের সম্পদ ও প্রাণহাণি না ঘটে। ঢিল ছোড়া, পুলিশকে উত্ত্যক্ত করা, আক্রমণ করা বিএনপির গণতান্ত্রিক আন্দোলন হতে পারে না। বিএনপি ধ্বংসাত্মক আন্দোলন পরিহার করে শান্তিপূর্ণ আন্দোলন করলে সরকার স্বাগত জানাবে।

এসময় উপস্থিত ছিলেন- রংপুর মেট্রোপলিটন চেম্বারের সভাপতি রেজাউল ইসলাম মিলন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনিসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31