IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> টপ নিউজ >> মোহনপুরে বৃদ্ধার রোজগারে পথ বন্ধ করে দিলো গ্রামপ্রধান

মোহনপুরে বৃদ্ধার রোজগারে পথ বন্ধ করে দিলো গ্রামপ্রধান

ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : ধর্মের দোহাই দিয়ে প্রায় ৪০ বছরের জীবিকার একমাত্র অবলম্বন কোহিনুরের ছাগল প্রজননের কাজটুকুও বন্ধ করে দিয়েছে গ্রাম প্রধান ও সমাজপতিরা।

সরজমিনে গিয়ে জানা গেছে, মোহনপুর উপজেলার ধূরইল ইউনিয়নের শিবপুর গ্রামের সামশুল হকের স্ত্রী হতদরিদ্র কোহিনুর ছাগল প্রজননের মাধ্যমে পরিবার পরিজনের জীবিকা নির্বাহ করে আসছিলেন। ওই হতদরিদ্র পরিবারটিকে স্বাবলম্বী করার লক্ষে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে, বাস্তবায়নকারী সংস্থা শতফুল এনজিও বাংলাদেশ পাঁঠা পালন ও প্রজননের লক্ষ্যে (প্রজনন) প্রদর্শনী খামার পাঁঠা পালনের মাচাসহ বিনামূলে দু’টি পাঁঠা বিনামূল্যে বিতরন করেন।

আক্রোশের শিকার কোহিনুর এই প্রতিবেদককে জানান, তার শ^শুর আমল থেকেই তাদের পরিবারে ছাগল প্রজননের ব্যবসা চলে আসছে। তিনি বলেন, ছাগল প্রজননের জন্য তার বাড়িতে দুটি পাঁঠা ছিল। এনজিও শতফুল বাংলাদেশ বিনামূল্যে আরো দুটি পাঁঠা দিলে ৪টি পাঁঠা দিয়ে খরচ বাদ দিলে গড়ে প্রতিদিন ৩০০/- টাকা আয় হতো। এই টাকা দিয়ে পরিবারের ৬ জন সদস্যের মানবেতর জীবিকা উপার্জন হতো। এরই মধ্যে হঠাৎ করে গত ১৬ অক্টোবর শুক্রবার শিবপুর খুলুপাড়া মসজিদের মুয়াজ্জিন আবেদ আলী, গ্রাম প্রধান সোহরাব, একই গ্রামের খলিলের ছেলে মুরসালিন প্রমুখদের নেতৃত্বে একটি দল আনুমানিক দুপুর দুইটার দিকে তার বাড়িতে ছাগল প্রজননের কোন কাজ করা যাবে না বলে জানিয়ে দেন এবং সেই সাথে ৭ দিনের মধ্যে পাঁঠা বিক্রির জন্য কঠোর নির্দেশ দিয়ে যান। কিন্তু ১ সপ্তাহের মধ্যেই বৃদ্ধা কোহিনুর পাঁঠা বিক্রি করতে না পারায় গত ২৩ অক্টোবর শুক্রবার জুম্মার নামাজ শেষে আবারো মসজিদের মুয়াজ্জিন আবেদ আলী, গ্রাম প্রধান সোহরাব হোসেন, মুরসালিনরা কোহিনুরের বাড়িতে এসে পাঁঠা বিক্রি না করার কারণ জানতে চান। এতে করে কোহিনুরের ছোট ছেলে মাহাবুরের সাথে আবেদ আলী দিং বির্তকে জড়িয়ে পড়লে শিবপুর গ্রামের খলিলের ছেলে মুরসালিন, মাহাবুরের উপর ঝাঁপিয়ে পড়ে মারধর করে। মসজিদের কতিপয় মুসল্লি শতফুল বাংলাদেশের সাইনবোর্ড হেঁচকা টানে খুলে ফেলে সেই সাথে পাঁঠা রাখার জায়গাটিতে ভাংচুর চালায় এবং তড়িঘড়ি করে স্বল্প মূল্যে ০৪টি পাঁঠা বিক্রি করতে বাধ্য করে।

মারধরের শিকার মাহাবুর জানায় মোহনপুর থানায় অভিযোগ করলে তার চিকিৎসা বাবদ ২৫০০ টাকা দেয়া হয়। এ বিষয়ে শিবপুর খুলু পাড়া জামে মসজিদের মুয়াজ্জিন আবেদ আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, গ্রাম প্রধান ও মসজিদের মুসল্লীর স্বার্থে এবং গ্রাম পবিত্র রাখতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। যদিও বৃদ্ধা কোহিনুরের বাড়ি থেকে খুলুপাড়া মসজিদের দূরত্ব প্রায় কোয়াটার কিলোমিটার। ৪০ বছর ধরে ওখানে ছাগল প্রজননের কাজ চলে আসছে। এতোদিন প্রতিবাদ করেননি কেন? এমন প্রশ্নের মুখোমুখি হলে মুয়াজ্জিন আবেদ আলী নীরব ভূমিকা পালন করেন। এ যেন শরৎচন্দ্রের ‘বিলাসী’ গল্পের মৃতুঞ্জয়কে তাড়িয়ে গ্রাম পবিত্র করার অপতৎপরতা। ওদিকে ছাগল প্রজননের ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় বৃদ্ধা কোহিনুরের পরিবার অর্ধাহার-অনাহারে জীবন যাপন করছেন।

গ্রাম প্রধান সোহরাব হোসেনের যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (অফিসার ইনচার্জ) মোস্তাক আহম্মেদ জানান, এ বিষয়ে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেন বলেন, বিষয়টি তিনি জানতেন না, বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31