IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> গোমস্তাপুরে বাঁধ কাটতে গিয়ে কৃষকের মৃত্যু

গোমস্তাপুরে বাঁধ কাটতে গিয়ে কৃষকের মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি প্রবাহমান খাঁড়িতে বাঁধ দিয়ে অবৈধভাবে ব্যক্তি উদ্যোগে স্লুইসগেট নির্মাণের বলি হয়েছেন বাক প্রতিবন্ধী বর্গা চাষী নজরুল ইসলাম (৬২)।

শুক্রবার (৫ আগস্ট) সকালে উপজেলার সদর ইউনিয়নের বিষুক্ষেত্র এলাকায় বাঁধের মাটি কেটে জমিতে জমে থাকা অতিরিক্ত পানি সরাতে গিয়ে পানিতে ডুবে মারা যান তিনি। তিনি উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের রাজারামপুর গ্রামের মৃত হারুনের পুত্র। শুক্রবার বিকেলে ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে এ তথ্য পাওয়া গেছে।

স্থানীয় কৃষকরা জানায়, একই ইউনিয়নের বেগমনগর গ্রামের আব্দুল করিম মাষ্টারের ছেলে নাসিম মাহমুদ পাশ্ববর্তী নাচোল উপজেলার কসবা ইউনিয়নের কালইর মৌজার হাজারদিঘী বিল মাছ চাষের জন্যে সম্প্রতি ইজারা নেন। ওইবিল সংলগ্ন ভিটাবাড়ী (বাচ্চামারী) খাঁড়ি দিয়ে নাচোল উপজেলার বিভিন্ন এলাকার বৃষ্টির পানি দামুস বিল হয়ে মহানন্দা নদীতে পড়ে। পাউবো পানি ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে খাঁড়িটি রক্ষণাবেক্ষণ করে থাকে। প্রায় ২ মাস পূর্বে ওই বিলের ইজারাদার নাসিম ওই প্রবাহমান খাঁড়িতে বাঁধ দিয়ে ব্যক্তি উদ্যোগে স্লুইসগেট নির্মাণ শুরু করে। ফলে বৃষ্টির পানি ওই খাঁড়ি দিয়ে নিষ্কাশন না হওয়ায় সদ্য রোপন করা শত শত বিঘা জমির ধান জলাবদ্ধ হয়ে পড়ে। বিষয়টি টের পেয়ে স্থানীয় কৃষকরা বাধা দিতে গেলে তাদের পুলিশের ভয় দেখিয়ে স্লুইসগেট নির্মাণ কাজ প্রায় শেষ করা হয়। এখন শুধু জলকপাট লাগানো বাকী রয়েছে। পরে বিষয়টি কৃষকরা দুই উপজেলার জনপ্রতিনিধিদের অবহিত করলে তারা জেলা সমম্বয় কমিটির সভায় উত্থাপন করে। জেলা প্রশাসক নাচোল ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পাউবোকে সরেজমিন তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এ প্রসঙ্গে গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন জানান,জেলা প্রশাসনের নির্দেশনা পেয়ে গত মঙ্গলবার তিনিসহ নাচোল উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের, নাচোল উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামালউদ্দিন ও পাউবোর কর্মকর্তাদের উপস্থিতিতে নির্মাণ করা স্লুইসগেটের সামনের বাঁধ অপসারণ করে পানি প্রবাহ অব্যাহত রাখা হয়। এছাড়া, বিল ইজারাদার নাসিমকে অবৈধভাবে নির্মাণ করা স্লুইসগেট ভেঙে ফেলার নির্দেশ দেয়া হয়। অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

এদিকে, শুক্রবার সকালে ওই কৃষক বাঁধের বাকি অংশ কাটার সময় পানির তাড়ে ভেসে যায়। পরে ওই খাঁড়ি থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয়রা।

এ প্রসঙ্গে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান জামালউদ্দীন জানান, কৃষকদের অভিযোগের প্রেক্ষিত ওই খাঁড়িতে বাঁধ দিয়ে অবৈধভাবে স্লুইসগেট নির্মাণের শুরুতেই আমরা বাধা দেয়া হলেও সে কাজ চালিয়ে যায়। এরই বলি হতে হয়েছে কৃষক নজরুলকে।

পাউবোর উপ- বিভাগীয় প্রকৌশলী ময়েজউদ্দিন জানান, পানি প্রবাহ বন্ধ করে অবৈধভাবে ব্যক্তি উদ্যোগে স্লুইসগেট নির্মাণের বিষয়টি অবহিত হয়ে আমরা ওই ব্যক্তিকে তৈরি করা স্থাপনা সরিয়ে নিতে বলেছি। অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

গোমস্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন রেজা জানান, বিষয়টি আমি ও নাচোল উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের জেলার বিভিন্ন ফোরামে তুলে ধরেছি। এ বিষয়ে যথাসময়ে ব্যবস্থা নিলে কৃষকের প্রাণহানি হতো না। এ বিষয়ে অভিযুক্ত বিল ইজারাদার নাসিমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোনে কোন বক্তব্য দিতে রাজি হননি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news