IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> প্রবাস >> বিরল মেরুপ্রভার মুখোমুখি কানাডাবাসী

বিরল মেরুপ্রভার মুখোমুখি কানাডাবাসী

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রকৃতি বিস্ময়ের খনি। প্রতি মুহূর্তেই সে নানা উপহার সাজিয়ে নিয়ে সামনে হাজির হয়। আর সেসব দেখে রীতিমতো মুগ্ধ মানবজাতি। সম্প্রতি তেমনই এক অভিজ্ঞতার মুখোমুখি হলেন কানাডাবাসী। তার আকাশ ভরে উঠল বিরল রকমের সবুজ রঙে। জানা গেছে, সূর্য থেকে নির্গত একটি জিওম্যাগনেটিক স্টর্ম বা ভূ-চৌম্বকীয় ঝড় গত সোমবার রাতে এসে পৌঁছেছিল পৃথিবীতে। এর প্রভাবে দক্ষিণ কানাডার আকাশে চমৎকার ও বিরল এই সবুজ আভা দেখা গেল। যা অরোরা বা মেরুপ্রভা হিসেবেই বিশেষ পরিচিত।

ওই মেরুপ্রভার ছবি ব্যাপক সাড়া ফেলেছে। অরোরা তৈরির শর্ত হল, সূর্য থেকে তড়িদাহত সৌরকণা এসে পৃথিবীর বায়ুমণ্ডলের উপরের স্তরে আঘাত করবে। পৃথিবীর চুম্বকক্ষেত্রের প্রভাবে সৌরকণাগুলি পৌঁছয় দুই মেরুতে। এ কারণেই মেরু অঞ্চল থেকে অরোরা ভালো দেখা যায়। এর মধ্যে নর্দার্ন লাইটসকে অরোরা বোরিয়ালিস বলা হয়। সাউদার্ন লাইটস অরোরা অস্ট্রালিস হিসেবে পরিচিত।

এই নর্দার্ন বা সাউদার্ন লাইটসের মতো তৈরি হয় স্ট্রং থার্মাল এমিশন ভেলোসিটি এনহ্যান্সমেন্ট, যা স্টিভ নামে পরিচিত। ২০১৬ সালে কানাডার বিজ্ঞানীরা স্টিভ আবিষ্কার করেন। এই স্টিভ এক বিশেষ মেরুপ্রভা। স্টিভ সাধারণত রাতের আকাশে দীর্ঘ ফিকে লাল রঙের রেখার মতো দেখায়। তবে কখনো কখনো এটি সমান্তরাল সবুজ ফিতের মতোও দেখতে লাগে।

অরোরা দেখা এবং তা ক্যামেরায় ধরে রাখার জন্য বহু মানুষ অপেক্ষায় থাকেন। এবারেও একই ঘটনা ঘটেছে। মঙ্গলবার অ্যালান ডায়ার নামের এক ব্যক্তি টুইটারে মেরুপ্রভার ছবি পোস্ট করেন। ওই পোস্টে তিনি লেখেন, গত রাতে স্টিভ নামের মেরুপ্রভার দারুণ দৃশ্য দেখা গেল। স্টিভ ৪০ মিনিট পর্যন্ত স্থায়ী হয়। সোমবার রাতে নর্দার্ন লাইটস বিবর্ণ হয়ে যায়, তখন এই অদ্ভুত বিরল সবুজ আভা দেখা দেয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news