IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> নিয়ামতপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

নিয়ামতপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

সড়ক দুর্ঘটনা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় খোকন চৌধুরী (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী মোহাম্মাদ মইন মন্ডল (৩২) গুরুতর আহত হন।

মঙ্গলবার (১৬ আগষ্ট) সকাল সাড়ে ৬টায় উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের ভাদরন্ড মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত খোকন চৌধুরী নওগাঁ জেলার মান্দা উপজেলার খাস মান্দা গ্রামের ফাইম চৌধুরীর ছেলে। আহত মোহাম্মাদ মইন মন্ডল মান্দা উপজেলার গাগড়া গ্রামের সফর উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত খোকন চৌধুরী ও আহত মোহাম্মাদ মইন মন্ডল পেশায় ব্যবসায়ী ও মাদকসেবী। তারা মাদক সেবনের জন্য নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের লক্ষিতাড়া বাজারে মাদক সেবনের জন্য গিয়ে মাদকসেবন করে মাতাল অবস্থায় বাড়ী ফেরার পথে ভাদরন্ড মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে মারাত্মকভাবে ধাক্কা খায়। এতে দুজনে আহত হয়। আহত অবস্থায় খোকন চৌধুরী ও মোহাম্মাদ মইন মন্ডলকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে খোকন চৌধুরীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। মোহাম্মাদ মইন মন্ডল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবের জানান, দুই ব্যক্তি তাদের বাড়ী যাওয়ার পথে ভাদরন্ড মোড়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে মারাত্মকভাবে আহত হয়। তাদের হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার খোকন চৌধুরীকে মৃত ঘোষণা করে এবং মোহাম্মাদ মইন মন্ডলের চিকিৎসা চলছে। লাশ ময়না তদন্তের জন্যে মর্গে প্রেরণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news