ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : মোহনপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে মঙ্গলবার (১৬ আগষ্ট) সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৭ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও কেক কাটা হয়েছে।
মোহনপুর সরকারি কলেজের মসজিদে দোয়া শেষে মোহনপুর কলেজ চত্বরের পার্শ্বে কেক কেটে জন্মদিন পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবর রশিদ, সদস্য সচিব বাচ্চু রহমান, বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান কাজেম উদ্দিন, শাহিন আলম, মিজানুর রহমান মিলন, আব্দুল মালেক।
আরও উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, শ্রমীক দলের সভাপতি মোজাম্মেল হক, কৃষক দলের সদস্য সচিব মতিউর রহমান, মৌগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি নুরে আলম সিদ্দিকী মুকুল, সাধারণ সম্পাদক ইউনুস আলী, বাকশিমইল ইউনিয়নের সভাপতি আল-আমীন, সাধারণ সম্পাদক উজ্জল হোসেন।
এছাড়াও রাইঘাটি ইউনিয়ন সভাপতি উজ্জল হোসেন, জাহানাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, যুবদলের যুগ্ম আহ্বায়ক মির্জা সওকত, শাহরিয়ার সাজ্জাদ, ছাত্র দলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব মাহামুদুল হাসান রুবেল উপস্থিত ছিলেন।


