ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে গ্যাস ট্যাবলেট খেয়ে বুলী রানী (৪০) নামের এক বিধবা নারী আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (১৬ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুলী রানীকে তার বাবা আমিন চন্দ্র রায় ১৩-১৪ বছর আগে একই পাড়ার শংকর চন্দ্র রায়ের সাথে বিয়ে দেন। দুই বছর ঘরসংসার করার পরে তার স্বামীর মৃত্যু হয়। এরপর থেকে সে বাবার বাড়িতেই থাকতো। তার কোন সন্তান ছিলো না।
পারিবারিক অশান্তির কারনে মঙ্গলবার বিকালে গ্যাস ট্যাবলেট খেয়ে তার ঘরে শুয়ে পরে। সন্ধ্যায় দরজা খুলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করার পরপরই মৃত্যু হয়।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, এব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।


