IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> রাজশাহী >> রাজশাহীতে চুরি হওয়া মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ চোর গ্রেপ্তার

রাজশাহীতে চুরি হওয়া মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ চোর গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকায় মোটরসাইকেল চুরির ঘটনায় ১ চোরকে গ্রেপ্তার করেছে চন্দ্রিমা থানা পুলিশ। এসময় আসামির কাছ থেকে চুরি হওয়া মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ফজলে রাব্বী (১৯)। সে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার হাজরাপুকুর পাবনাপাড়ার মামুন শেখের ছেলে।

রাজশাহী মহানগর পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, নগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম দক্ষিণপাড়ার আ: রহিম গত ১৫ আগস্ট ২০২২ রাত ১০ টায় তার মোটরসাইকেলটি বাসার নীচ তলার গ্যারেজে রেখে গেট লাগিয়ে ডাইনিং-এ টেবিলের উপর মোটরসাইকেলের চাবি ও মোবাইল ফোন রেখে ঘুমিয়ে পড়ে। ভোর ৪ টায় ফজরের নামাজ পড়তে উঠে তিনি দেখেন গ্যারেজের গেটটি ভাঙ্গা এবং মোটরসাইকলেটি নাই। এরপর দেখে ডাইনিং-এ তার রাখা মোটরসাইকেলের চাবি ও মোবাইল ফোনটিও নাই এবং বাসার উপরের সিঁড়ি রুমের গেটটি ভাঙ্গা। আঃ রহিমের এমন অভিযোগে পরিপ্রেক্ষিতে চন্দ্রিমা থানায় একটি চুরির মামলা রুজু হয়।

মামলা পরবর্তীতে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ এমরান হোসেনের নেতৃত্বে তদন্তকারী অফিসার এসআই আসলাম হোসেন ও তার টিম গত ১৬ আগস্ট ২০২২ রাত পৌনে ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি ফজলে রাব্বীকে তার বাড়ি হতে গ্রেপ্তার করেন। এসময় আসামির কাছ থেকে চুরি হওয়া মোটরসাইকেল ও মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31