IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রাজাপুরে বন্ধ ভবনে গ্যাসক্রীয়ায় দম্পত্তি নিহত

রাজাপুরে বন্ধ ভবনে গ্যাসক্রীয়ায় দম্পত্তি নিহত

লাশ উদ্ধার, মৃতদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরে এসির গ্যাসক্রীয়ায় দমবন্ধ হয়ে স্বামী ফোরকান হোসেন (৪৮) ও স্ত্রী মাহিনুর বেগম ((৪২) নিহত হয়েছে।

শনিবার (২০ আগস্ট) দুপুরে স্থানীয়রা জানালা ও ছাদের দরজা ভেঙ্গে ওই ভবনের দুটি কক্ষ থেকে নিহতদের ছেলে মাইনুল ইসলাম (১৪), ছোট ভাই রুবেলের স্ত্রী মাহফুজা বেগম (৩২) ও ভাইয়ের মেয়ে সারা মনি (৩) কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

শুক্রবার গভীর রাতে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের দক্ষিন তারাবুনিয়া খলিফা বাড়ি এলাকার রুবেলের ভবনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সাতুরিয়ার আমতলা বাজারের ব্যবসায়ী ফোরকান হাওলাদার ছোট ভাই রুবেলের ভবনে বসবাস করতো। ঝড়ের কারণে কয়েক দিন ধরে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় শুক্রবার নতুন জেনারেটর কিনে বাড়িতে নিয়ে ভবনের মধ্যেই তা চালিয়ে ভবনে বিদ্যুৎ সরবরাহ চালু করেন। রাতে খাবার খেয়ে ঐ জেনারেটরে এসি চালিয়ে ঘুমিয়ে পড়েন ভবনে থাকা সবাই।

রুবেলের স্ত্রী মাহফুজা বেগম জানান, জেনারেটরের বিদ্যুতের কারণে রাতে এসিতে কয়েক বার ছোট শব্দ হয় এবং ঘরে জেনারেটরের ধোয়া ও গ্যাসের গন্ধ পেয়ে রাতে ঘুম ভেঙে গেলে তিনি বিছানা থেকে উঠতে গিয়েও শরীর ক্লান্ত অনুভব করে উঠতে পারেননি। পরে নিস্তেজ হয়ে পড়েন। তিনি আরও জানান, কয়েক দিনের ঝড়ে বিদ্যুৎ না থাকায় শুক্রবার নতুন একটি পেট্রোল চালিত জেনারেটর কিনে আনা হয় এবং তা দিয়ে এসিসহ ঘরের সব কিছু চালানো হয়। এসিও কয়েকদিন আগে বসানো হয়েছে।

নিহতের বড় ভাই সেলিম হাওলাদার (৬০) জানান, তারা প্রতিদিনই ঘুম থেকে বিলম্বে উঠেন। এজন্য কাজের মেয়েও সকালে ৯টার পর আসেন কিন্তু সকালে কয়েকবার ডাকাডাকি করলেও সারা না পেয়ে চলে যান। পরে অন্য ভাইরা বেলা ১১ টার দিকে একাধিক বার কল দিয়েও তাদের না পেয়ে এলাকার লোকজনকে জানান। পরে এলাকাবাসী স্বজনরা এসে দরজা ও জানালা ভেঙে তাদের উদ্ধার করে।

রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আমির সোহেল জানান, ৩ জনকে অবস্থা উন্নতির দিকে। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের কোন সমস্যা পরীক্ষিত হয়নি।

ঝালকাঠির সিনিয়র সহকারি পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মাসুদ রানা জানান, স্বজন ও এলাকাবসী দরজা ভেঙ্গে ভেতরে গিয়ে তাদের উদ্ধার করেন। এর মধ্যে ব্যবসায়ী ফোরকান হাওলাদার ও তাঁর স্ত্রী মাহিনুর বেগমকে মৃত্যু অবস্থা পাওয়া যায় এবং ৩ জনকে অসুস্থ অবস্থায় পাওয়া যায়। তাদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসির গ্যাসক্রীয়ায় তারা মারা যেতে পারেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তে বিস্তারিত জানা যাবে। এ মৃত্যুর সাথে অন্য কোন ঘটনা বা রহস্য আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

ঝালকাঠি জেলা প্রশাসক জোহর আলী ও পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হচ্ছে, মৃত্যু দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে প্রেরণ করা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news