IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> নওগাঁয় ২টি ওয়ান শুটারগানসহ ১৬ মামলার আসামী গ্রেপ্তার

নওগাঁয় ২টি ওয়ান শুটারগানসহ ১৬ মামলার আসামী গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর মহাদেবপুর থানার চেরাগপুর ইউনিয়নের আজিপুর এলাকায় বিশেষ শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিযান পরিচালনা করে ডাকাতি, হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আতাউর রহমান শান্ত (৩৫) কে ২টি ওয়ান শুটারগান এবং ১ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাব-৫ সিপিসি-২ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার চেরাগপুর গ্রামের আতাউর রহমানকে গ্রেপ্তার করে।

র‍্যাব আরও জানান যে, গ্রেপ্তারকৃত আসামী স্বাক্ষীদের সম্মুখে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে সে অস্ত্রের মুখে ভয়-ভীতি প্রদর্শন করে বিভিন্ন স্থানে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত করত। সে এলাকায় অপরাধ সংঘঠনের পর ঢাকাসহ বিভিন্ন জায়গায় আত্মগোপনে চলে যেত। আবার কিছুদিনপর এলাকায় ফিরে এসে একই ধরণের অপরাধ সংঘটিত করত। তার বিরুদ্ধে জেলার মহাদেবপুর, পত্নীতলা, ধামুইরহাট, বদলগাছী ও নওগাঁ সদর থানায় ৫ টি ডাকাতি, ১ টি হত্যা, মাদক, চুরি ও ছিনতাইসহ মোট ১৬ টি মামলা রয়েছে।

পরবর্তীতে তার বিরুদ্ধে মহাদেবপুর থানায় অস্ত্র আইনে মামলা রুজু করে রোববার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news