IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ঈশ্বরগঞ্জে হাত-পা বেঁধে যুবককে পিটিয়ে হত্যা

ঈশ্বরগঞ্জে হাত-পা বেঁধে যুবককে পিটিয়ে হত্যা

ধূমকেতু নিউজ ডেস্ক : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে হাত-পা বেঁধে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বাবা, ভাই ও চাচাদের বিরুদ্ধে।

বুধবার বিকালে উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের পলাশকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি ওই গ্রামের শাহান উদ্দিনের ছেলে ফারুক মিয়া (৩৫)।

এলাকাবাসী জানান, ফারুক পেশায় একজন অটোরিকশা চালক। আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী হোসনা বেগমকে নিয়ে গৌরীপুরের কলতাপাড়ায় শশুরবাড়িতে থাকতেন।

কিছুদিন আগে বাবার কাছে ঘর বাধার জন্য জমি চাওয়ায় তাদের মধ্যে বিরোধ হয়। এর জের ধরে ঘটনার দিন বাবা-ছেলের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বাবা, ভাই ও চাচারা তার হাত-পা বেঁধে পিটিয়ে হত্যা করেন।

এ ব্যাপারে তারুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মুস্তাছিনুর রহমান জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news