IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> জাতীয় >> লিড নিউজ >> ফুলবাড়ি ট্রাজেডি দিবস আজ

ফুলবাড়ি ট্রাজেডি দিবস আজ

ধূমকেতু নিউজ ডেস্ক : আজ ২৬ আগষ্ট দিনাজপুরের ‘ফুলবাড়ি ট্রাজেডি দিবস‘। ২০০৬ সালের এই দিনে দিনাজপুরের ফুলবাড়ি উপজেলায় কয়লা খনি প্রকল্প বাতিল এবং যুক্তরাজ্য ভিত্তিক কোম্পানী এশিয়া এনার্জিকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে ফুলবাড়ীর মানুষ।

বিক্ষুব্ধ জনতার উপর পুলিশ ও তৎকালীন বিডিআর নির্বিচারে গুলিবর্ষণ করলে ঘটনাস্থলেই প্রাণ হারায় ৩ জন, গুলিবিদ্ধ হয়ে ২ শতাধিক মানুষ আহত হয়। আহতদের কয়েকজন পঙ্গুত্ব বরণ করেছে। ঘটনার পর ফুলবাড়ীবাসীর সঙ্গে ৬ দফা চুক্তি হলেও ১৬ বছরেও কার্যকর হয়নি সেই চুক্তি।

২০০৬ সালের ২৬ আগষ্ট। উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি প্রকল্প বাতিল, জাতীয় সম্পদ রক্ষা এবং বিদেশী কোম্পানী এশিয়া এনার্জীকে ফুলবাড়ী থেকে প্রত্যাহারের দাবিতে সকাল থেকেই ফুলবাড়ির ঢাকা মোড়ে ফুলবাড়ী, বিরামপুর, নবাবগঞ্জ ও পার্বতীপুর উপজেলার হাজার হাজার মানুষ জমায়েত হতে থাকে।

দুপুর ২টার দিকে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ও ফুলবাড়ী রক্ষা কমিটির নেতৃত্বে বিশাল প্রতিবাদ মিছিল নিমতলা মোড়ের দিকে এগুতে থাকলে পুলিশ ও তৎকালীন বিডিআর তাতে বাধা প্রদান করে।

কিন্তু পুলিশ-বিডিআর-এর বেরিকেড ভেঙ্গে মিছিলটি এগুতে থাকলে মিছিলের উপর টিয়ারশেল, রাবার বুলেট ও নির্বিচারে গুলিবর্ষণ করা হয়। গুলিতে নিহত হয় আল আমিন, সালেকীন ও তরিকুল। আহত হয় ২ শতাধিক। আহতদের মধ্যে অনেকেই পঙ্গুত্ব বরন করে দুর্বিসহ জীবন যাপন করছে।

এই ঘটনায় উত্তেজিত জনতা ওই দিনই ফুলবাড়িতে অবস্থিত এশিয়া এনার্জির অফিস ভেঙ্গে দেয়। শুরু হয় লাগাতার হরতাল। ফুলবাড়ির সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যায় অন্যান্য জেলা ও উপজেলার যোগাযোগ ব্যবস্থা।

৩০ আগষ্ট আন্দোলন কমিটির সঙ্গে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের ৬ দফা সমঝোতা চুক্তির পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

৬ দফা চুক্তির মধ্যে ছিল বিদেশী কোম্পানী এশিয়া এনার্জিকে দেশ থেকে বহিস্কার, দেশের কোথাও উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করা যাবে না, নিহত ও আহতদের ক্ষতিপুরন প্রদান, নিহতদের স্মরণে স্মৃতি সৌধ নির্মাণ, গুলিবর্ষণে দায়ীদের শাস্তি এবং আন্দোলনকামী জনগনের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার।

আহতদের মধ্যে গুলিবিদ্ধ বাবুল রায়ের শরীরের অধিকাংশই অবশ হয়ে পঙ্গুত্ব জীবন নিয়ে বেঁচে আছে। নিহত পরিবারগুলো স্বজন হারানোর বেদনা নিয়ে এখনও মানবেতর জীবন যাপন করছে।
ফুলবাড়ীবাসী বলছে, ঘটনার তৎকালীন চার দলীয় জোট সরকার ফুলবাড়ীবাসীর সঙ্গে ৬ দফা চুক্তি করেন। কিন্তু সেই চুক্তি চার দলীয় জোট সরকার বাস্তবায়ন করেনি।

খনি বিরোধী গণআন্দোলনের নেতা ও সম্মিলিত পেশাজীবি সংগঠনের আহবায়ক মুর্তুজা সরকার মানিক বলেন, ২০০৬ সালের ২৬শে আগস্ট ফুলবাড়ীসহ পার্শ্ববর্তী বিরামপুর, নবাবগঞ্জ ও পার্বতীপুর উপজেলার অধিকাংশ এলাকার মানুষ শান্তিপূর্ণভাবে মিছিল করার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মিছিলের উপর নির্বিচারে গুলি চালায়।

তিনি বলেন, ঘটনার পর তৎকালীন বিরোধীদলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুলবাড়ীতে এসে ফুলবাড়ীর মানুষকে স্যালুট জানিয়েছিলেন এবং ৬ দফা চুক্তির সঙ্গে একাত্মতা ঘোষনা করে বলেছিলেন তিনি ক্ষমতায় গেলে ৬ দফা চুক্তির পুর্নাঙ্গ বাস্তবায়ন করবেন। বর্তমান প্রধানমন্ত্রীকে সেই ৬ দফা চুক্তি বাস্তবায়ন করার দাবি জানান তিনি।

তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল ৬ দফা চুক্তি বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, চুক্তি বাস্তবায়নে প্রয়োজনে আবারো গণআন্দোলন গড়ে তোলা হবে।

তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি আজকের দিনটিকে ‘জাতীয় সম্পদ রক্ষা দিবস’ এবং সম্মিলিত পেশাজীবী সংগঠন ও ফুলবাড়ীবাসীর পক্ষ থেকে ‘ফুলবাড়ী শোক দিবস” পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31