IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Home >> টপ নিউজ >> প্রবাস >> বিশ্বে করোনায় শনাক্ত ও মৃত্যু বেড়েছে

বিশ্বে করোনায় শনাক্ত ও মৃত্যু বেড়েছে

ধূমকেতু নিউজ ডেস্ক : সারাবিশ্বে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৮৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট মৃত্যু হলো ৬৪ লাখ ৮৫ হাজার ৩৫৫ জনের।

একই সময়ে সংক্রমিত হয়েছেন ৬ লাখ ৭৬ হাজার ৪০০ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬০ কোটি ৪৭ লাখ ৭৬ হাজার ৯৫৫ জনে।

একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ৭ লাখ ২০ হাজার ১১৯ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৫৭ কোটি ৯৫ লাখ ৭৪ হাজার ৮১৯ জন।

শনিবার সকালে করোনাভাইরাসে শনাক্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেয়া আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। একই সময়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে পূর্ব এশিয়ার দেশ জাপানে।

জাপানে একদিনে শনাক্ত হয়েছেন ২ লাখ ২৭ হাজার ১৩৯ জন এবং মারা গেছেন ৩১০ জন। যুক্তরাষ্ট্রে একদিনে ৩১২ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ৬৩ হাজার ৭৯৮ জন।

দৈনিক সংক্রমণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা দক্ষিণ কোরিয়ায় গত ২৪ ঘণ্টায় ১ লাখ ১ হাজার ৬৪ জন সংক্রমিত এবং মারা গেছেন ৮১ জন।

ফ্রান্সে নতুন করে আরও ১৮ হাজার ১১৬ জন সংক্রমিত এবং মারা গেছেন ৫১ জন। ব্রাজিলে ২৪ ঘণ্টায় ১৩৬ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ২৭০ জন।

রাশিয়ায় একদিনে ৮১ জনের মৃত্যু ও সংক্রমিত হয়েছেন ৪৬ হাজার ৪৫২ জন। জার্মানিতে একদিনে শনাক্ত ৩৩ হাজার ২২৬ জন এবং মারা গেছেন ১০১ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

এদিকে ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31