IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> রাজনীতি >> ঢাকা ও সিরাজগঞ্জ উপনির্বাচনের ফলাফল বাতিলের দাবী বিএনপির

ঢাকা ও সিরাজগঞ্জ উপনির্বাচনের ফলাফল বাতিলের দাবী বিএনপির

ধূমকেতু প্রতিবেদক : ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ উপনির্বাচনের ফলাফল বাতিলসহ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে রাজশাহী নগর ও জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। রোববার বিকাল ৪ টার দিকে নগরীর মালোপাড়াস্থ নগর বিএনপির কার্যালয়ের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়।

সভায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, নগর বিএনপির সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন, দলের চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।

বিশেষ অতিথি ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহŸায়ক আবু সাঈদ চাঁদ, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, বোয়ালিয়া থানা বিএনপির সভাপতি সাইদুর রহমান পিন্টু, রাজপাড়া থানা বিএনপির সভাপতি শওকত আলী, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার ও শফিকুল ইসলাম সাফিক, মামুনুর রশিদ মামুন, নওহাটা পৌর বিএনপির আহŸায়ক, জেলা বিএনপির সদস্য ও নওহাটা পৌরসভা মেয়র আলহাজ্ব শেখ মকবুল হোসেন, সদস্য অধ্যাপক সিরাজুল ইসলাম, রায়হানুল আলম রায়হান ও জেলা যুবদলের সাবেক আহবায়ক বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জল।

সমাবেশ সঞ্চালনা করেন, মহানগর যুবদলের সাবেক সভাপতি ওয়ালিউল হক রানা।

এসময়ে উপস্থিত ছিলেন, মহানগর কৃষক দলের আহবায়ক ওয়াদুদ হাসান পিন্টু, রাজপাড়া থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আলী হোসেন, বোয়ালিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন, মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক ডিকেন, মহানগর শ্রমিক দলের সভাপতি ইশারুদ্দিন ইশা, যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা যুবদলের সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হাসনাইন হিকোল, ভারপ্রাপ্ত সভাপতি মাইনলু হক হারু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবলু, তাঁতী দলের সভাপতি আরিফুল শেখ বনি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন ও যুগ্ম সাধারণ সম্পাদক তীর তারেক।

আরও উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার, মহানগর মহিলা দলের যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট রওশন আরা পপি, অধ্যাপিকা সখিনা খাতুন, নুরুন্নাহার, সামসুন্নাহার, জরিনা, গুলশান আরা মমতা ও জান্নাতুন ফেরদৌস, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর ছাত্রদলের মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি, সভাপতি আসাদুজ্জামান জনি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জনি, যুগ্মা সাধারণ সম্পাদক আকবার আলী জ্যাকি, রাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহম্মেদ রাহীসহ মহানগর বিএনপি’র সাংগঠনিক ৩৫ টি ওয়ার্ড ও জেলা বিএনপির সকল ইউনিটের অঙ্গ ও সহযোগি সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মী।

এদিকে, সমাবেশ শেষে নগর বিএনপির কার্যালয়ে জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক, নগর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রাজশাহীর সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রইসুল ইসলাম, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের রোগমুক্তি ও বাগমারা আসনের সাবেক সংসদ সদস্য আবু হেনার রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31