IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> রাজশাহী >> রাজশাহীতে দৃষ্টি প্রতিবন্ধীদের আইসিটি প্রশিক্ষণের সনদ বিতরণ

রাজশাহীতে দৃষ্টি প্রতিবন্ধীদের আইসিটি প্রশিক্ষণের সনদ বিতরণ

ধূমকেতু প্রতিবেদক : নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) ও ইন্সটিটিউট অব হযরত মোহাম্মদ (সাঃ) এর যৌথ আয়োজনে দৃষ্টি প্রতিবন্ধীদের আইসিটি প্রশিক্ষণের সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ বিতরণ করেন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে তিনমাস মেয়াদী দুটি কোর্সে ২০ জন দৃষ্টি প্রতিবন্ধীকে কোর্স সমাপনী সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে শোকাবহ আগস্ট স্মরণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, নেসকো ও ইন্সটিটিউট অব হযরত মোহাম্মদ (সাঃ) যৌথ উদ্যোগে ব্রেল পদ্ধতিতে দৃষ্টি প্রতিবন্ধীদের কোরআন শিক্ষা ও আইসিটি প্রশিক্ষণ প্রদানের প্রশংসনীয় মহতি উদ্যোগ গ্রহণ করেছে। এজন্য তাদের ধন্যবাদ জানাই। সারাদেশে পিছিয়ে পড়া ও অনগ্রসর জনগোষ্ঠীকে মূল স্রোতে সম্পৃক্ত করা এবং তাদেরকে স্বাবলম্বী করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিভিন্ন সহযোগিতা প্রদান অব্যাহত রেখেছে। এসব জনগোষ্ঠীকে বিভিন্ন ভাতা প্রদানের মাধ্যমে সামাজিক সুরক্ষা বলয়ের মধ্যে আনতে প্রধানমন্ত্রী সচেষ্ট আছেন। এটি অনেকটাই সফল হয়েছে। আমাদের নানা সংকট ও সীমাবদ্ধতা আছে, তার মধ্যেও প্রধানমন্ত্রী এই সমস্ত বিষয়ে নজর রাখেন, এটি আমাদের বড় পাওয়া।

রাসিক মেয়র আরও বলেন, সবাইকে সাথে নিয়েই আমরা একটি সুখী-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবো। যে স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং যে স্বপ্ন দেখে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেসকোর ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম।

মঞ্চে উপবিস্ট উপস্থিত ছিলেন, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, নেসকোর প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ।

বক্তব্য দেন, ইন্সটিটিউট অব হযরত মোহাম্মদ (সাঃ) এর চীফ এ্যাডভাইজার ড. আব্দুল লতিফ ও প্রজেক্ট কো-অর্ডিনেটর খায়রুল আজম।

সঞ্চালনায় ছিলেন, নেসকোর স্মার্ট ডিস্ট্রিবিউশন প্রকল্পের পরিচালক শিরিন ইয়াসমিন। অনুষ্ঠানে নেসকোর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31