ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহী মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ও সাবেক ইউপি সদস্য আলহাজ্ব শমসের আলীর আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং ২১ আগষ্ট গ্রেনেড হামলা স্বরণে বুধবার (৩১ আগষ্ট) বিকেলে ত্রিমোহনী মোড়ে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলতাব হোসেন।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুরশেদ আলম খানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, মৌগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-আমিন বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর সবুর মাস্টার, অধ্যক্ষ সামসুজ্জোহা বেলাল, যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, মৌগাছি ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোজাম্মেল হক, প্রভাষক রইস উদ্দিনসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরে বঙ্গবন্ধু ও তার শহীদ পরিবারের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।


