IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> জাতীয় >> লিড নিউজ >> শ্রমিকদের দেওয়া স্বর্ণের চুড়ি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রধানমন্ত্রী

শ্রমিকদের দেওয়া স্বর্ণের চুড়ি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রধানমন্ত্রী

ধূমকেতু নিউজ ডেস্ক : ভার্চুয়ালি যুক্ত হয়ে চা শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের ঘর করে দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। একই সঙ্গে শ্রমিকদের দেওয়া স্বর্ণের চুড়ি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এ সময় তাকে মা বলে আখ্যায়িত করেছেন মৌলভীবাজারের চা শ্রমিকরা। তার সঙ্গে কথা বলতে পারায় কেঁদেছেন তারা।

শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে মৌলভীবাজারের চা শ্রমিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় মৌলভীবাজারের পাত্রখোলা চা বাগানে অনুষ্ঠানস্থলে শ্রমিক ও শ্রমিক প্রতিনিধিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

চা শ্রমিক নারী ফোরামের আহ্বায়ক গীতা রানী কানু বলেন, ‘একবার যদি প্রধানমন্ত্রী হাসিনা মা আমাদের চা বাগানে এসে দেখে যেতেন, তাহলে আমরা ধন‍্য হতাম। আমাদের দাবি তিনি যেন বাগানে এসে ঘুরে দেখেন।’

প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পেরে কাঁদলেন চা শ্রমিকরা

মির্তিংগা চা বাগানের শ্রমিক রিতা পানিকা বলেন, ‘আমরা খুব খুশি। আপনি আমাদের মজুরি বাড়িয়েছেন। আজ আমাদের সঙ্গে কথা বলে সুখ-দুঃখের সঙ্গী হয়েছেন’ এসব বলার পরই কেঁদে ফেলেন তিনি।

মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, ভিডিও কনফারেন্সের অনুষ্ঠান নিরাপত্তা দেওয়ার জন্য ধলই ক্লাব মাঠ ও আশপাশ এলাকায় পুলিশের কঠোর নজরদারিতে ছিল।

প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পেরে কাঁদলেন চা শ্রমিকরা

মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, প্রধানমন্ত্রী চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। মৌলভীবাজার জেলার ৯২টি চা বাগানে আজ আনন্দের বন্যা বইছে। প্রধানমন্ত্রীর এমন সাড়া চা শ্রমিকদের মাঝে স্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুস শহীদ ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমেদ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31