IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> বিনোদন >> খোলা হয়েছে আজিজুল হাকিমের লাইফ সাপোর্ট

খোলা হয়েছে আজিজুল হাকিমের লাইফ সাপোর্ট

ধূমকেতু নিউজ ডেস্ক : শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় করোনায় আক্রান্ত অভিনেতা আজিজুল হাকিমের লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়েছে। নগরীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি।

আজিজুল হাকিমের স্ত্রী জিনাত হাকিম জানিয়েছেন, চিকিৎসকদের সিদ্ধান্তে অভিনেতার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়েছে।

জিনাত হাকিম তার ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে আজিজুল হাকিমের বর্তমান শারীরিক অবস্থার কথা জানান।

তিনি লিখেন, ‘১৫ নভেম্বর সন্ধ্যায় মহান আল্লাহর অশেষ কৃপায় আজিজুল হাকিমের লাইফ সাপোর্ট খোলা হয়ছে। আপনাদের দোয়া ও ভালোবাসায় আজিজুল হাকিম এখনো নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন আছেন। শ‍্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ডা. মহিউদ্দীন আহমেদের তত্ত্বাবধানে তার প্রয়োজনীয় চিকিৎসা চলছে। হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসার মাধ্যমে তার শারীরিক অবস্থার উন্নতির জন্য নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। হাসপাতাল থেকে চিকিৎসকরা যা বলবেন, তা আপনাদের জানাব।’

সবার প্রতি অনুরোধ জানিয়ে জিনাত হাকিম আরও লিখেন— ‘চিকিৎসার বিভিন্ন ধাপ অতিক্রমের পথে আজিজুল হাকিম। সবাই নিশ্চিত হতে চাচ্ছেন তার সুস্থতার বিষয়ে। আসলে যে কোনো জটিলতার সমাধান সময়, চিকিৎসা, সর্বোপরি মহান আল্লাহর ইচ্ছার ওপর নির্ভরশীল। আত্মীয়-বন্ধু-স্বজন-শুভাকঙ্খী যারা খোঁজ নিচ্ছেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। অনুগ্রহ করে কেউ অনুমান নির্ভর বা আনঅফিসিয়াল তথ‍্য শেয়ার করবেন না। ফোন রিসিভ করার শক্তি নেই তাই মনে কষ্ট নেবেন না। আপনারা নামাজ, প্রার্থনায় তার জন্য দোয়া অব‍্যহত রাখুন। মহান আল্লাহ আমার ও আমাদের পরিবারের কঠিন পরীক্ষায় ধৈর্য ধারণের ক্ষমতা দান করুন।’

উল্লেখ্য, সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন আজিজুল হাকিম। কিন্তু এ অভিনেতার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় গত ১২ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ১৩ নভেম্বর সকাল সাড়ে ৮টায় ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়। বেশি মাত্রায় এ অভিনেতার ফুসফুস সংক্রমিত হওয়ায়, পরবর্তীতে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

অন্যদিকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আজিজুল হাকিমের স্ত্রী নাট্যকার জিনাত হাকিম ও তাদের পুত্র মুহাইমিন রেদোয়ান হাকিম বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31