IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় নিখোঁজের সাত ঘন্টা পর শিশুর লাশ উদ্ধার

মান্দায় নিখোঁজের সাত ঘন্টা পর শিশুর লাশ উদ্ধার

লাশ, শিশুর লাশ, মরদেহ, মৃত্যু

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় নিখোঁজের সাত ঘন্টা পর আত্রাই নদ থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রাজশাহী ফায়ার সার্ভিস ষ্টেশনের একটি ডুবরিদল আত্রাই নদে তল্লাশী চালিয়ে লাশটি উদ্ধার করে।

মৃত শিশুর নাম সাঈদ হোসেন (০৭)। সে নওগাঁ সদর উপজেলার ভীমপুর দক্ষিণ আন্ধারকোটা গ্রামের মঞ্জুরুল হোসেনের ছেলে। গতকাল বৃহস্পতিবার মায়ের সঙ্গে মান্দা উপজেলার চকবালু গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসেছিল সে।

স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে শিশু সাঈদ হোসেন একই বয়সের দুই শিশুর সঙ্গে নদীতে থাকা নৌকায় চড়ে লাফালাফি করছিল। এসময় অসাবধানবশত শিশু সাঈদ নদীর পানিতে পড়ে তলিয়ে যায়।

মান্দা ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ (ভারপ্রাপ্ত) আবুল কাসেম দেওয়ান বলেন, সংবাদ পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিস ষ্টেশনের একটি ডুবরি দলের সহায়তায় উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে শিশুর মরদেহ উদ্ধার করে ডুবরি দলের সদস্যরা।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনগত প্রক্রিয়া শেষে শিশু সাঈদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news