IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> জাতীয় >> লিড নিউজ >> দীঘিপাড়া খনি থেকে কয়লা তোলার পরিকল্পনা

দীঘিপাড়া খনি থেকে কয়লা তোলার পরিকল্পনা

ধূমকেতু নিউজ ডেস্ক : বড়পুকুরিয়ার পর এবার দীঘিপাড়া খনি থেকেও ভূগর্ভস্থ পদ্ধতিতে কয়লা তোলার পরিকল্পনা করছে সরকার। উদ্যোগটি সফল হলে কয়লা আমদানির ওপর চাপ কমবে। সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রা, বাড়বে বিদ্যুৎ উৎপাদন। তবে অন্য খনিগুলোও উন্নয়নের পরামর্শ বিশেষজ্ঞদের।

দেশে আবিষ্কৃত পাঁচ খনিতে কয়লার সম্ভাব্য মজুদ প্রায় ৭৯৬ কোটি টন। যার অর্ধেকেরও বেশি ৫৪৫ কোটি টন আছে জামালগঞ্জ খনিতে। এছাড়া অন্য চার খনিতে আছে ২৫১ কোটি টন কয়লা। তবে গভীরতা বেশি থাকায় জামালগঞ্জ খনি থেকে কয়লা উত্তোলন লাভজনক না হওয়ার শঙ্কা রয়েছে।

এদিকে, এখন পর্যন্ত আবিষ্কার হওয়া খনির মধ্যে শুধুমাত্র বড়পুকুরিয়া থেকে তোলা হচ্ছে কয়লা। উত্তোলন করা হচ্ছে সুরঙ্গ বা ভূগর্ভস্থ পদ্ধতিতে। একইভাবে ৮৬ কোটি টন মজুদের দীঘিপাড়া খনি থেকেও কয়লা তুলতে চাচ্ছে সরকার। এটির উন্নয়ন ও দেখভালের দায়িত্বে রয়েছে বড়পুকুরিয়া কয়লা খনি কর্তৃপক্ষ।

ইতিমধ্যেই সম্ভাব্যতা যাচাইয়ের কাজ বেশ খানিকটা এগিয়েছে। ২০১৭ থেকে ২০২০ পর্যন্ত জরিপ করে প্রতিবেদন দিয়েছে বিদেশি একটি প্রতিষ্ঠান। বলা হয়েছে, দীঘিপাড়া থেকে প্রতিটন কয়লা উত্তোলনে ব্যয় হবে ১৬০ ডলার। এই ব্যয় বেশি মনে হওয়ায় প্রতিবেদনটি অধিকতর পর্যালোচনায় আরেকটি বিদেশি প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ। কোম্পানিটির প্রতিবেদন দিলেই পরবর্তী করণীয় ঠিক হবে।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সরকার বলেন, “সেই রিপোর্টটিকে রিভিউ করার জন্য সেলের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির কিছু অবজারবেশন ছিল, সে অনুযায়ী তাদেরকে জানানো হয়েছে। ফাইনাল প্রতিবেদন পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে দীঘিপাড়া ব্যাপারে কিভাবে এগুবো।”

দেরিতে হলেও দীঘিপাড়া খনির উন্নয়নের উদ্যোগকে ইতিবাচক মনে করছেন বিশেষজ্ঞরা।

জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক বদরূল ইমাম বলেন, “যতোগুলো পাওয়ার প্ল্যান্ট হচ্ছে বা হবে সেগুলোর আমদানিকৃত কয়লা দিয়েই তৈরি করারই পরিকল্পনা রয়েছে। সুতরাং আমাদের দেশে যে কয়লা খনিগুলো আছে সেগুলোর উন্নয়ন করাটা খুবই জরুরি।”

দেশে বড় বড় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। যার বেশিরভাগই দক্ষিণাঞ্চলে। কিন্তু কয়লা খনিগুলোর অবস্থান উত্তরাঞ্চলে। তাই এসব খনি থেকে কয়লা তুলে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে সরবরাহ করাই হবে বড় চ্যালেঞ্জ।

অধ্যাপক বদরূল ইমাম বলেন, “উপকূল বরাবর যে কয়লা কেন্দ্রগুলো স্থাপন করলাম, তার আগে যদি এই নীতিটা গ্রহণ করতাম দেশের যেসব কয়লা খনি আছে মজুদ আছে সেখানে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবো। তাহলে কিন্তু দৃশ্যটা অন্যরকম হতো।”

বড়পুকুরিয়ার মতো খনিমুখেই বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে পারলে পরিবহন ব্যয় বহুলাংশেই কমে যেতো, বলছেন বিশেষজ্ঞরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31