IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> কুষ্টিয়ায় প্রেমিক যুগলের লাশ উদ্ধার

কুষ্টিয়ায় প্রেমিক যুগলের লাশ উদ্ধার

লাশ উদ্ধার

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার সদর উপজেলার ঝাঁউদিয়া এলাকায় সাগর ইসলাম (১৭) ও বর্ষা খাতুন (১৬) নামের দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা বিষপান করে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়ার সদর উপজেলার ঝাঁউদিয়া এলাকার বৈদ্যনাথপুর গ্রামের নিহত সাগরের আত্মীয়ের বাড়ী থেকে এ মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।

নিহত সাগর ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজনগর গ্রামের শাহীন বিশ্বাসের ছেলে এবং বর্ষা খাতুন একই উপজেলার গোবিন্দপুর এলাকার হালিম মন্ডলের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাগর ও বর্ষা দুজনে প্রেমের সর্ম্পকে জড়ালে তাদের পরিবার বিষয়টি মেনে না নেওয়ায় তারা দুজনে বাড়ী থেকে পালিয়ে সোমবার (১৩ সেপ্টেম্বর) সাগরের আত্মীয় ঝাঁউদিয়া এলাকার বৈদ্যনাথপুর গ্রামের সালামত আলীর বাড়ীতে আসেন। পরে মঙ্গলবার (১৩ সেপ্টম্বর) দুপুরে তাদের দুজনকে ঘরের মধ্যে মৃত অবস্থায় পাওয়া গেলে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

ঝাঁউদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কবির হোসেন জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তারা দুজনে বিষপান করে আত্মহত্যা করেছে। তবে মৃত্যুর সঠিক কারন জানার জন্য মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল ঘটনা জানা যাবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news