IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> জাতীয় >> লিড নিউজ >> সুপার স্পেশালাইজড হাসপাতাল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সুপার স্পেশালাইজড হাসপাতাল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশের প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই হাসপাতালের উদ্বোধন ঘোষণা করেন তিনি।

৭৫০ শয্যার বিশেষায়িত এ হাসপাতালে সেবার পৃথক পাঁচটি কেন্দ্র থাকবে—জরুরি চিকিৎসাকেন্দ্র, হৃদ্‌রোগ ও স্নায়ুরোগ সেবাকেন্দ্র, হেপাটোবিলিয়ারি ও যকৃৎ প্রতিস্থাপনকেন্দ্র, কিডনি রোগকেন্দ্র এবং মাতৃ ও শিশু স্বাস্থ্যকেন্দ্র। এ ছাড়া থাকবে ১০০ শয্যার আইসিইউ শয্যা ও জরুরি চিকিৎসার ১০০ শয্যা।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীনে এই হাসপাতালে রয়েছে ১০০টি আইসিইউ বেড।

ফার্মেসি ছাড়াও প্রয়োজনীয় জিনিসপত্র কেনার দোকান ও ব্যাংকিং সুবিধা হাসপাতালের মধ্যে থাকছে। চিকিৎসকদের জন্য পৃথক ক্যাফেটেরিয়া ছাড়াও থাকবে তিনটি ক্যাফেটেরিয়া। থাকবে লন্ড্রি হাউস এবং প্রায় ২৫০টি গাড়ি রাখার পার্কিং সুবিধা। কর্তৃপক্ষ জানিয়েছে, রোগী ভর্তি, রোগীর তথ্য সংরক্ষণ, চিকিৎসা এবং সার্বিকভাবে হাসপাতালের নিরাপত্তায় তথ্য–প্রযুক্তি ব্যবহার করা হবে।

বিএসএমএমইউ প্রতিষ্ঠিত হয় ১৯৯৮ সালে। বিশ্ববিদ্যালয়ে বর্তমানে সাতটি অনুষদে শিক্ষার্থীদের স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হয়। আছে ৪৬টি বিভাগ। প্রতিদিন হাসপাতালের বহির্বিভাগে সাত হাজারের বেশি মানুষ চিকিৎসা নেয়। আছে প্রায় দুই হাজার শয্যার একটি হাসপাতাল। এর সঙ্গে যুক্ত হচ্ছে আরও ৭৫০ শয্যা।

বিএসএমএমইউতে মানুষ উন্নত চিকিৎসা পায় ঠিকই, তবে সেবা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘসূত্রতার অভিযোগ আছে। এ ব্যাপারে উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘নতুন ও পুরোনো দুটি হাসপাতাল চালানোর মতো জনবল আমাদের আছে। সমস্যা কিছু আছে, আস্তে আস্তে তা দূর হবে। আমরা এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে চাইছি, যেন উন্নত চিকিৎসার জন্য মানুষ বিদেশমুখী না হয়।’

উল্লেখ্য, ২০১৬ সালের ২ ফেব্রুয়ারি সুপার স্পেশালাইজড হাসপাতাল প্রকল্পের অনুমোদন দেয় একনেক। ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রায় দেড় হাজার কোটি টাকার এ প্রকল্পে দশমিক শূন্য ১ শতাংশ সুদে এক হাজার কোটি টাকা ঋণ দিয়েছে দক্ষিণ কোরিয়া সরকার। ৩৩০ কোটি টাকা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বাকি টাকা আসছে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31