IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> জাতীয় >> লিড নিউজ >> করোনা আক্রান্ত প্রধান নির্বাচন কমিশনার

করোনা আক্রান্ত প্রধান নির্বাচন কমিশনার

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনা আক্রান্ত হয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) তার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে।

বিষয়টি নিশ্চিত করে সিইসির একান্ত সচিব রিয়াজউদ্দিন জানান, মঙ্গলবার রাত থেকে জ্বর অনুভব করছিলেন সিইসি। বৃহস্পতিবার সকালে তার করোনা পরীক্ষার পজিটিভ ফল আসে।

অসুস্থ থাকায় বুধবার সকালে নির্বাচন ভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে পারেননি সিইসি। তাকে ছাড়াই দ্বাদশ ভোটের কর্মপরিকল্পনা প্রকাশ করে নির্বাচন কমিশন।

কর্মপরিকল্পনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সিইসির অনুপস্থিতির প্রসঙ্গ টেনে নির্বাচন কমিশনার (ইসি) আহসান হাবিব খান বলেছিলেন, ‘আজ আমাকে এখানে প্রধান অতিথির ভাষণটা দিতে হবে। এটা আমরা সকালেই বুঝতে পারলাম।

‘আমি ব্যক্তিগতভাবে সিইসির অনুপস্থিতিটা ফিল করছি। তার আশু রোগমুক্তির জন্য দোয়া করছি।’

সিইসি’র হাবিবুল আউয়াল করোনায় সংক্রমিত হওয়ায় তার অনুপস্থিতিতে সিইসির রুটিন দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান। ইসি সূত্র জানায়, আজ বৃহস্পতিবার কমিশন এ-সংক্রান্ত আদেশ জারি করবে।

গত ফেব্রুয়ারিতে দেশের নির্বাচন ব্যবস্থার দায়িত্বভার নেয় কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। দায়িত্ব পাওয়ার সাড়ে ছয় মাসের মাথায় দ্বাদশ সংসদের ভোটের কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31