ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের মহারাজপুর ঘোড়াষ্ট্যান্ড সংলগ্ন লতিফ বিশ্বাস এর ধানের চাতালের গেইটের সামনে পাঁকা রাস্তার উপর থেকে ২টি ওয়ান শুটার গানসহ একজন কে আটক করে র্যাব-৫।
আটককৃত ব্যক্তি হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার বোলনপুর গ্রামের মৃত কান্তু মিয়া ও নুরবানু বেগমের ছেলে সাদেকুল ইসলাম (৩৩)।
র্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের র্যাব-৫এর একটি অপারেশন দল ১৯ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখ রাত ১১টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের মহারাজপুর ঘোড়াষ্ট্যান্ড সংলগ্ন জিকেন ডাক্তার (৬৫), পিতা মৃত লতিফ বিশ্বাস এর ধানের চাতালের গেইটের সামনে পাঁকা রাস্তার উপর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারি পুলিশ সুপার আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করে (ক) ২টি ওয়ান শুটার গান (খ) ১টি মোবাইল ফোন এবং (গ) ১টি সীমকার্ডসহ আসামী ১। সাদেকুল ইসলাম (৩৩), পিতা-মৃত কান্তু মিয়া, মাতা-নুরবানু বেগম, গ্রাম- আতাহার বোলনপুর, থানা ও জেলা- চাঁপাইনবাবগঞ্জকে হাতেনাতে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে জব্দকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তার নিজ হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়।


