IMG-LOGO

শনিবার, ২৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রিজভীর নামে ভুয়া ফেসবুক আইডি-পেজঅবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কাররাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধনদুর্গাপুরে চুরির স্বীকারোক্তি আদায়ে কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগনেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ ২৫০০দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির শঙ্কাবাঘার জননী ক্লিনিকে সিজারিয়ানের পর নবজাতকের মৃত্যু,” মৃতপ্রায় নবজাতককে রেফার্ডের অভিযোগ‘আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়’শহীদ জিয়া শিশুপার্কের আধুনিকায়নে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজিরুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণমহাদেবপুরে দিঘিতে গোসলে নেমে স্কুল শিক্ষার্থীর মৃত্যু২৬ নং ওয়ার্ডে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ,নাঈমের ডাস্টবিন স্থাপনঅবৈধভাবে ধানী জমির মাটি কাটায় দুইজনকে বিনাশ্রম কারাদণ্ডরাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়েআনতে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি‘খাদ্যগুদামে নয়ছয় হলে ছাড় নয়, সিন্ডিকেটও রেহাই পাবে না’
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> চোখ ওঠার সংক্রমণ এড়াবেন কিভাবে

চোখ ওঠার সংক্রমণ এড়াবেন কিভাবে

ধূমকেতু নিউজ ডেস্ক : বর্তমানে চোখ ওঠা বা কনজেক্টিভাইটিসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। পরিবারের কোনো এক সদস্যের চোখে এই সমস্যা দেখা দিলে অন্যান্যদের মধ্যেও পালাক্রমে ঘটছে সংক্রমণ। ছোঁয়াচে এই সংক্রমণের পেছনে দায়ী ব্যাকটেরিয়া, ভাইরাস ও অ্যালার্জেন।

এই সংক্রমণের ফলে চোখ গোলাপি বা লালচে হয়ে যায়, একই সঙ্গে চোখে কাঁটার মতো অনুভূতি হয়। এছাড়া চোখ দিয়ে পানি পড়া, সাদা স্রাব জমা, চোখ জ্বালাপোড়া, ব্যথা, আলোর দিকে তাকাতে না পারা, চোখ ফুলে যাওয়া ইত্যাদি যন্ত্রণাদায়ক লক্ষণ দেখা দেয়।

রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) বলছে, ভাইরাস ও ব্যাকটেরিয়ার কারণেই পিঙ্ক আইজ বা কনজেক্টিভাইটিসের সংক্রমণ ঘটে। এক্ষেত্রে সংক্রমিত ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়ে রোগটি।

তবে এর সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে এজন্য আক্রান্তদের উচিত লক্ষণ সেরে না যাওয়া পর্যন্ত ঘরেই থাকা। এমনকি আক্রান্তের উচিত পরিবারের অন্য সদস্যদের সঙ্গে সামাজিক দুরত্ব বজায় রাখা।

আর অন্যদের উচিত আক্রান্তদের কাছ থেকে দূরে থাকা ও তাদের ব্যবহৃত জিনিসপত্র স্পর্শ না করা। কনজেক্টিভাইটিসের সংক্রমণ এড়াতে আরও যা যা করণীয়-

বারবার সাবান পানি দিয়ে হাত ধোয়া।

আক্রান্ত চোখে ঘষা বা স্পর্শ না করা।

নিয়মিত বিছানার চাদর-বালিশের কভার ধোয়া।

পরিষ্কার তোয়ালে ব্যবহার করা ও গরম পানিতে তোয়ালে ধোয়া।

মেকআপ কারও সঙ্গে শেয়ার না করা।

কন্টাক্ট লেন্স বা চোখের মেকআপ এড়িয়ে চলা।

আক্রান্ত ব্যক্তির সঙ্গে সামাজিক দুরত্ব বজায় রাখা।

আক্রান্তের ব্যবহৃত কোনো কিছু না ধরা।

ব্যক্তিগত সুরক্ষা বজায় রাখা।

মুখ ও চোখে বারবার হাত না দেওয়া

সূত্র: মেডিকেল নিউজ টুডে

চোখ ওঠার কারণ কী?

চোখ ওঠার লক্ষণ কী কী?

চোখে ‘অঞ্জনি’ হলে দ্রুত সারাতে যা করবেন

চোখ ওঠার সমস্যা সারাতে যা করবেন যা করবেন না

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ