ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলা অবৈধভাবে ধানী জমির মাটি কাটায় দুইজনকে বিনাশ্রম কারাদণ্ড, এস্কেভেটর অকেজো ও তেল ধ্বংস করা হয়েছে।
গত রাত ৯ টা থেকে ১২ পর্যন্ত সময় অবৈধভাবে ফসলের জমির মাটি কাটা রোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা শিবু দাশ । অভিযানে ধানী জমির শ্রেণি পরিবর্তনের অপরাধে দুইজনকে বিভিন্ন মেয়াদের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তিরা হলে, টাংগাইলের আজহার আলীর ছেলে আব্দুর রহিম (২৮) তাকে এক মাসে আশ্রম কারাদণ্ড প্রদান করা হয় পাশাপাশি ২০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অপর ব্যক্তি হলেন রাতোয়াল এলাকার শাহজাহান আলীর ছেলে শাহাবুদ্দিন আহম্মেদকে দুই মাসে বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। এছাড়াও অপপ্ত বয়স্ক অভিযুক্ত বয়স কম হওয়ায় মোবাইল কোর্টে বিচার সম্পন্ন করার আইনি সুযোগ না থাকায় বেশ কয়েকজনকে মুচলেকা গ্রহণ করে খালাস দেওয়া হয়।
অভিযান পরিচালনাকালে মাটি কাটার স্থান থেকে পরিবহনের সুযোগ না থাকায় মাটি কাটার কাজে ব্যবহৃত ৩ টি এস্কেভেটর পুরোপুরি অকেজো করে দেওয়া হয়। এছাড়া ঘটনাস্থল থেকে ৬ টি ব্যাটারী জব্দ করা হয়েছে। এবং অবৈধ কাজে ব্যবহারের উদ্দেশ্যে মজুদ রাখা ২৫০ লিটারের অধিক ডিজেল ধ্বংস করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার(ভূমি) শিবু দাশ বলেন, ফসলি জমি রক্ষায় ও অবৈধভাবে মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও তিনি আরো বলেন, কোন ভূমিদস্যু যদি জমির শ্রেণী পরিবর্তন করার চেষ্টা করে তার বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।



