IMG-LOGO

শনিবার, ২৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির শঙ্কাবাঘার জননী ক্লিনিকে সিজারিয়ানের পর নবজাতকের মৃত্যু,” মৃতপ্রায় নবজাতককে রেফার্ডের অভিযোগ‘আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়’শহীদ জিয়া শিশুপার্কের আধুনিকায়নে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজিরুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণমহাদেবপুরে দিঘিতে গোসলে নেমে স্কুল শিক্ষার্থীর মৃত্যু২৬ নং ওয়ার্ডে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ,নাঈমের ডাস্টবিন স্থাপনঅবৈধভাবে ধানী জমির মাটি কাটায় দুইজনকে বিনাশ্রম কারাদণ্ডরাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়েআনতে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি‘খাদ্যগুদামে নয়ছয় হলে ছাড় নয়, সিন্ডিকেটও রেহাই পাবে না’সৌদির আগুনে নিহত বাগমারার শ্যামলের দাফন সম্পন্ন, স্বজনদের আহাজারিনেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা: চীনের উদ্ধারকাজ স্থগিতনিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ৫ কিশোরীর মৃত্যুপুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ড
Home >> রাজশাহী >> টপ নিউজ >> বাঘার জননী ক্লিনিকে সিজারিয়ানের পর নবজাতকের মৃত্যু,” মৃতপ্রায় নবজাতককে রেফার্ডের অভিযোগ

বাঘার জননী ক্লিনিকে সিজারিয়ানের পর নবজাতকের মৃত্যু,” মৃতপ্রায় নবজাতককে রেফার্ডের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : বাঘা উপজেলার বেসরকারি জননী ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের পর এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। শিশুটিকে মূমূর্ষ অবস্থায় রাজশাহী শহরে রেফার্ডের পথেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

পেশাগত দায়িত্ব পালন কালে ঘটনাস্থলের ভিডিও ধারণ করেছেন এক সংবাদকর্মী।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (২৮ আগস্ট) দুপুর ৩টায় বাঘা পৌর সদরে জননী ক্লিনিকে এক প্রসূতির সিজারিয়ান অপারেশন করা হয়। অপারেশনের পরপরই নবজাতককে অসুস্থ অবস্থায় দ্রুত রাজশাহী শহরের হাসপাতালে রেফার্ড করা হয়। কিন্তু পথেই শিশুটি মারা যায়।

রেফার্ড এর সময় এ ঘটনার ভিডিও ধারণ করায় ক্লিনিকের এক নার্স বিষয়টি কর্তৃপক্ষকে জানান। এরপর ক্লিনিক কর্তৃপক্ষ ডা. আকতারুজ্জামান সংবাদকর্মী আব্দুল হামিদকে ডেকে ভিডিও ডিলিট করতে বলেন। এনিয়ে বাক বিতণ্ডার এক পর্যায়ে সংবাদকর্মী মোবাইল না দেওয়ায় তিনি ব্যর্থ হন।

ভিডিও ফুটেজে দেখা যায়, ওইদিন জননী ক্লিনিকের সামনে একটি সাদা মাইক্রোবাস দাঁড়িয়ে আছে। ক্লিনিক থেকে একে একে নারী ও শিশুরা বের হয়ে গাড়িতে উঠছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা বলেন, “এই ক্লিনিকে এর আগেও অপারেশনের পর জটিলতার অভিযোগ আছে। এখন ভিডিও করতেও বাধা দিচ্ছে। কি আড়াল করতে চায় তারা?” তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন স্থানীয়রা।

এ বিষয়ে জানতে চাইলে ক্লিনিক কর্তৃপক্ষ ডা. আকতারুজ্জামান বলেন, “আমি ও অ্যানাসথেসিয়ার চিকিৎসক ডা. তুহিন মিলে অপারেশন করেছি। অপারেশন সফল ছিল। তবে নবজাতকের গলায় নাড়ির প্যাঁচ ছিল। প্রাথমিক পরিচর্যার পর উন্নত চিকিৎসার জন্য শহরে রেফার্ড করা হয়।” উপজেলার খায়ের হাট শিমুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে জানানো হয়, নবজাতকের যে সমস্যা হয়েছে তা শহরে হাসপাতালে নিয়ে গেলে ঠিক হয়ে যাবে। কিন্তু নবজাতক যে মারা গেছে তা কর্তৃপক্ষ জানায়নি।

সংবাদকর্মী আব্দুল হামিদ বলেন, “মৃতপ্রায় অবস্থায় শিশুটিকে পাঠানো হচ্ছিল। জনস্বার্থে পেশাগত দায়িত্ব পালনে ভিডিও করি। পরে ক্লিনিক কর্তৃপক্ষ ডাঃ আকতারুজ্জামান আমাকে ডেকে ভিডিও ভিলিট করার জন্য মোবাইল নেওয়ার চেষ্টা করেন। তবে তার চেষ্টা সফল হয়নি। “

বাঘা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান বলেন, “লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

বাঘা প্রেসক্লাবের নেতারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ক্লিনিক এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা দাবি করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার অসুস্থ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ