IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> রাজশাহী >> বাঘায় শিক্ষার মান উন্নয়নে সেমিনার

বাঘায় শিক্ষার মান উন্নয়নে সেমিনার

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ অক্টোবর) বেলা ১২ টায় উপজেলা সরকারি প্রাথমিক-শিক্ষক সমিতির আয়োজনে উপজেলার বাঘা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ন সচিব রথিন্দ্রনাথ দত্ত বলেন, সবাই আন্তরিভাবে চেষ্টা করলে শিক্ষার মান উন্নয়ন হবেই, আমরা পিছিয়ে থাকবোনা। আমি কষ্ট করে লেখা পড়া শিখে এই অবস্থানে এসেছি। সরকারি চাকরিতে আসার পর নিজের অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করি। আমি মানুষকে ভালোবাসি। কোন চাওয়া পাওয়ার বাইরে থেকে মানুষের কল্যাণে কাজ করি। তবে আমার দেওয়ার হাতটা লম্বা। বন্ধু বান্ধবের কাছ থেকে নিয়ে মানুষকে দিই।

শিক্ষকদের উদ্দেশ্য বলেন, আপনাদের দুঃখ কষ্ট আছে। এর পরেও আপনারা মানুষ গড়ার কারিগর হিসেবে শিক্ষকতা করছেন। আপনারা কিংবা একজন অভিভাবক চাইলে আমার মতো রথীন্দ্রনাথ বানাতে পারবেন। সেমিনারে বক্তরা শিক্ষার গুণগত মান উন্নয়নে নানা দিক তুলে ধরেন।

সেমিনার শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের উপ-সচিব রথীন্দ্রনাথ দত্ত যুগ্ম সচিব পদে পদন্নোতি পাওয়ায় শিক্ষক সমিতির পক্ষ থেকে সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। পদন্নোতি পাওয়া রথীন্দ্রনাথ দত্ত রাজশাহীর বাঘা উপজেলার নারায়নপুর গ্রামের বাসিন্দা।

উপজেলা সরকারি প্রাথমিক-শিক্ষক সমিতির সভাপতি আনজারুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুনীত কুমার দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, জেলা সহকারি শিক্ষা কর্তকর্তা আব্দুর মোমিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মামুনুর রহমান উপজেলা রির্সোস সেন্টারের ইন্সট্রাক্টর আনারুল ইসলাম, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা শাহাজাহান আলী মোল্লাহ ও আব্দুল জলিল।

আরও বক্তব্য রাখেন, বাঘা প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা,সাধারন সম্পাপদক , নূরুজ্জামান, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুজিত কুমার পান্ডে বাকু, সাধারণ সম্পাদক অপূর্ব সাহা, প্রধান শিক্ষক গোলাম মোস্তফা। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতি সকল সদস্য।

অপরদিকে উপ-সচিব থেকে যুগ্ম সচিব পদে পদন্নোতি পাওয়ায় বাঘার কৃতি সন্তান রথীন্দ্রনাথ দত্তকে আগেরদিন রোববার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় বাঘা প্রেসক্লাবের আয়োজনে নিজস্ব কার্যালয়ে সংর্বধনা দেওয়া হয়েছে। এছাড়াও বাঘা বাজার কমিটির পক্ষ থেকে তাঁকে সংর্বধনা দেওয়া হয়েছে ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31