IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> রাজশাহী >> সিডিএ’র উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মেয়র লিটনের মতবিনিময়

সিডিএ’র উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মেয়র লিটনের মতবিনিময়

ধূমকেতু প্রতিবেদক : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষসহ উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

মঙ্গলবার বিকেলে সিডিএ কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় রাসিক মেয়রপত্নী বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী উপস্থিত ছিলেন।

সভার শুরুতে চট্টগ্রামের উন্নয়ন নিয়ে প্রদর্শিত ভিডিওচিত্র দেখেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সভায় পতেঙ্গা সমুদ্র সৈকতের উন্নয়সহ চট্টগ্রামের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড এবং পারষ্পারিক সহযোগিতা প্রদানের ব্যাপারে নিয়ে আলোচনা হয়।

মঙ্গলবার দুপুর ২টায় চট্টগ্রাম ক্লাবে পৌঁছালে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও মেয়রপত্নী সমাজসেবী শাহীন আকতার রেনীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান চট্টগ্রাম সিডিএ এর চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দকে। চট্টগ্রাম ক্লাবে মধ্যহ্নভোজ শেষে সিডিএ কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন রাজশাহীর নগরপিতা।

মতবিনিময় শেষে রাসিক মেয়র ও মেয়রপত্নীকে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার দেন, সিডিএ এর চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষ ও উর্ধ্বতন কর্মকর্তারা। এরপর সিডিএ এর সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শ্রমিক লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠক পৃথক পৃথকভাবে রাসিক মেয়র ও মেয়রপত্নীকে ফুলেল শুভেচ্ছা জানান।

মতবিনিময় সভায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ইয়াসমিন পারভীন তিবরাজী, প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস, প্রধান নগর পরিকল্পনাবিদ শাহিনুল ইসলাম খানসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন প্রকল্পের পরিচালক (পিডি) ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31