IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> নাচোলে রহস্যজনক আগুনে পোড়া গৃহবধুর মৃত্যু

নাচোলে রহস্যজনক আগুনে পোড়া গৃহবধুর মৃত্যু

লাশ উদ্ধার, মৃতদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, নাচোল : অবশেষে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গত ৫ অক্টোবর রাতে আগুনে ঝলসানো গৃহবধু সীমা আক্তার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৯ অক্টোবর) মৃত্যুবরণ করে।

নিহত সীমা আক্তারের খালু সাহাবুল জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটের ৩০ ওয়ার্ডের ১০ নং বেডে ৪দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গতকাল রবিবার সকাল ১০টার দিকে সীমা আক্তার মারা যায়।

উল্লেখ্য, সীমা আক্তারকে গত ৫ অক্টোবর জনৈক ভ্যানচালকসহ যাত্রীরা রাতের বেলায় দরবেশপুরের রাস্তার পাশ থেকে উদ্ধার করে নাচোল হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে নাচোল থানার পুলিশ হাসপাতালে পৌঁছিলে রহস্যজনকভাবে আগুনে ঝলসানো নারীর পরিচয় পায়। পুলিশ জানতে পারে নাচোল রেলস্টেশনের হাতাডাউন পাড়ার রোজবুলের মেয়ে ও সাহাপুর গ্রামের মুক্তারুলের স্ত্রী সীমা খাতুন (৩২)। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সীমা আক্তারকে ওই রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পেরণ করেন।

নাচোল থানার অফিসার ইনচার্জ জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সীমা খাতুনের পক্ষে তার খালু রাজশাহী কাটাখালীর শ্যামপুর মহল্লার সাহাবুল বাদি হয়ে গত ৬ অক্টোবর নাচোল পৌর এলাকার মুরাদপুর গ্রামের মৃত রুস্তুম আলীর ছেলে তমিজ উদ্দিন (৬০)সহ অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেন। অভিযোগের প্রেক্ষিতে তমিজ উদ্দীনকে নাচোল থানা পুলিশ গত ৬ অক্টোবর রাতে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।

অগ্নীদগ্ধ সীমা খাতুনের খালুর অভিযোগ সূত্রে জানা যায়, মুরাদপুর গ্রামের তমিজুদ্দীন সীমা খাতুনকে চাকুরী দেওয়ার কথা বলে ৪ লাখ টাকা নেয়। ঘটনার দিন তমিজ উদ্দিন সীমাকে টাকা দেওয়ার কথা বলে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। একপর্যায়ে ওইদন রাতে দরবেশপুর নামক স্থানে সীমার গায়ে আগুন লাগিয়ে হত্যাচেষ্টা চালায়।

এবিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, অগ্নীদগ্ধ সীমা আক্তারের মৃত্যুর খবর পেয়েছেন। এজাহারনামীয় আসামীকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে, বাকী আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news