IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> টপ নিউজ >> জাতীয় >> জঙ্গি সম্পৃক্ততায় বাড়ি ছেড়ে যাওয়া ৫জন গ্রেপ্তার

জঙ্গি সম্পৃক্ততায় বাড়ি ছেড়ে যাওয়া ৫জন গ্রেপ্তার

ধূমকেতু নিউজ ডেস্ক : জঙ্গি সম্পৃক্ততায় কুমিল্লা ও দেশের অন্যান্য অঞ্চল থেকে বাড়ি ছেড়ে যাওয়ার সাথে জড়িত সংগঠনের দাওয়াতী ও অন্যতম অর্থ সরবরাহকারী হাবিবুল্লাহ এবং বাড়ি ছেড়ে যাওয়া ৩ জনসহ মোট ৫ জনকে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তরুণদের উগ্রবাদী দীক্ষা দেয়ার অভিযোগে হাবিবুল্লাহকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‍্যাব।

র‌্যাব জানায়, তারা নতুন একটি জঙ্গি সংগঠনে যোগ দিয়েছে। সংগঠনের নাম ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়’। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি ও আনসার আল ইসলাম থেকে বেরিয়ে যাওয়া একদল এই সংগঠনটি গড়ে তুলছে।

র‍্যাবের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, উগ্রবাদের দীক্ষা দিয়ে কুমিল্লা ও দেশের অন্যান্য অঞ্চল থেকে তরুণদের ঘর ছাড়তে উদ্বুদ্ধ করা ও জঙ্গি সংগঠনটির অন্যতম অর্থ সরবরাহকারী হাবিবুল্লাহসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে তিনজন সম্প্রতি বাড়ি ছেড়ে গিয়েছিল।

হাবিবুল্লাহর বাড়ি কুমিল্লার সিটি করপোরেশনের লইপুরা এলাকায়। কুমিল্লা শহরের কাসেমুল উলুম মাদ্রাসায় পড়াশোনার পর সেখানেই শিক্ষক ছিলেন তিনি। পরে কোবা মসজিদের ইমাম হিসেবে যোগ দেন। কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার একটি মাদ্রাসায় শিক্ষকতাও করতেন তিনি।

র‌্যাব আরও জানায়, কুমিল্লা থেকে নিখোঁজ হওয়া রিফাত ও হাসিবুল গত এক বছর ধরে ইমাম হাবিবুল্লাহর সংস্পর্শে ছিলেন। হাবিবুল্লাহই তাদের উগ্রবাদে দীক্ষিত করেন। পরে গত ২৩ আগস্ট বাড়ি ছেড়েছিলেন তারা। এরপর তাদের সঙ্গে গোপালগঞ্জ ও ঢাকার উত্তরা থেকে নিখোঁজ হওয়া হাসিবুল ও সাবিতের দেখা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31