IMG-LOGO

বৃহস্পতিবার, ২৭ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ডদেশ ও জাতির কল্যাণে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : এমপি মোশারফ হোসেনবাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলনতানোরে আনসার কমান্ডারের উদ্যোগে গাছের চারা বিতরণসিংড়ায় ৬৯টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংসমান্দায় যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগে মামলাশিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের প্রয়াত দিবসরাণীনগরে গণধর্ষণের শিকার হয়ে ৬বছরের শিশু হাসপাতালে ভর্তি , ২কিশোর আটকরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৬চাঁপাইনবাবগঞ্জের রামদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক ৬ জনকে পুশ-ইনের চেষ্টানিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূতগাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনপাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল, নিহত বেড়ে ১৬০বাঘায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রাসেল গ্ৰেপ্তারফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণা
Home >> টপ নিউজ >> প্রবাস >> তিন দিনের মধ্যেই ভিসা দিতে চেয়েছে ইতালি

তিন দিনের মধ্যেই ভিসা দিতে চেয়েছে ইতালি

ধূমকেতু নিউজ ডেস্ক : গেলে আর ফেরত আসে না এমন অভিযোগ এনে বাংলাদেশ দাবা দলকে ভিসা দেয়নি ইতালি। ফলে ১১-২৩ অক্টোবর দেশটির সার্দিনিয়া শহরে ফিদের তালিকাভুক্ত অনূর্ধ্ব-২০ বিশ্ব জুনিয়র দাবায় অংশ নিতে পারেনি বাংলাদেশের দাবারুরা।

এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পর দাবার বিশ্ব সংস্থা ফিদের কাছে বাংলাদেশের পক্ষ থেকে অভিযোগ করা হয়। এরপর ইতালির দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশ দাবা ফেডারেশনের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ জুনিয়র দাবা দলের দলনেতা ও দাবা ফেডারেশনের সদস্য মাহমুদা চৌধুরী মলি গণমাধ্যমকে জানিয়েছেন, ঢাকার ইতালির দূতাবাসের ডেপুটি হেড অব মিশন মাতিয়ে ভেনচুরা ভিসা না দেওয়ায় ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং ক্ষমা চেয়েছেন।

এছাড়াও বাংলাদেশ দলকে ৩ কার্যদিবসের মধ্যে ভিসা দিতে চেয়েছে ইতালির দূতাবাস। এই ঘটনায় বাংলাদেশ দাবা ফেডারেশন লিখিত অভিযোগ করেছে বিশ্ব দাবা সংস্থার এথিকস কমিশনের কাছে।

পাশাপাশি ফিদের কাছে আর্থিক ক্ষতিপূরণও দাবি করেছে বাংলাদেশ। দাবা ফেডারেশনের দাবি, ইতালি যেতে না পারায় সাড়ে ৪ লাখ টাকা ক্ষতি হয়েছে বাংলাদেশের।

ঘটনায় দ্রুত নড়চড়ে বসেছে ফিদে। সেই পরিপ্রেক্ষিতে ফিদে ক্ষোভ জানায় ইতালি দাবা ফেডারেশনের কাছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031