IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিক বিক্ষোভবিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখা কেন জরুরি?‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানাডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার করে এসআরবি-১পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনালরাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসা
Home >> শিক্ষা >> টপ নিউজ >> ৭ দাবিতে ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের অবস্থান অব্যাহত

৭ দাবিতে ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের অবস্থান অব্যাহত

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে রেজিস্ট্রেশনপ্রাপ্ত সকল ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের ঘোষণাসহ ৭ দফা দাবিতে অবস্থান ধর্মঘট অব্যাহত রয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বতন্ত্র মাদরাসা শিক্ষক সমিতি চতুর্থ দিনের মতো এ কর্মসূচি পালন করে।

শিক্ষক সমিতির মহাসচিব কাজী মোখলেছুর রহমান বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে আমাদের দাবি জানিয়ে আসছি। ২০১৮ সালে আমাদের ধর্মঘট ও অনশন চলাকালে সরকারের নির্দেশে সংশ্লিষ্ট দফতরের সচিব শিক্ষক সমিতির দাবি মেনে নেয়ার বিষয়ে আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এখনও তা বাস্তবায়ন হয়নি।’

এ বিষয়ে বরগুনা ও পটুয়াখালী জেলার দুই মাদরাসা শিক্ষকের সঙ্গে কথা হয়। তারা বলেন, ‘সারাদেশের ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা প্রেসক্লাবের সামনে অবস্থান করছি। যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী কিংবা শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে জাতীয়করণের ঘোষণা না দেয়া হবে ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান ধর্মঘট অব্যাহত থাকবে।’

প্রয়োজনে জাতীকরণের ঘোষণার দাবিতে সমিতির পক্ষ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান।

তাদের ৭ দফা দাবিগুলো হলো- প্রাইমারির ন্যায় সকল স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা মহাসমাবেশের মাধ্যমে জাতীয়করণের ঘোষণা, কোডবিহীন মাদরাসাগুলো বোর্ড কর্তৃক কোড নম্বরে অন্তর্ভুক্ত করা, স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা নীতিমালা-২০১৮ সংশোধন করে আলিম শিক্ষক একজনের পরিবর্তে এইচএসসি পাস একজনকে অন্তর্ভুক্ত করা, প্রাইমারির ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় অফিস সহায়ক নিয়োগ, মাদরাসার শিক্ষকদেরকে পিটিআই ট্রেনিংয়ের ব্যবস্থা করা, ইবতেদায়ি মাদরাসায় আসবাবপত্রসহ ভবন নির্মাণ ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার স্থায়ী রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা।

ধর্মঘটে শিক্ষক সমিতির সভাপতি কাজী ফয়েজুর রহমান, দফতর সম্পাদক ইনতাজ বিন হাকিম ও বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সদস্য সচিব মুফতি মাসুম বিল্লাহ নাফিয়ীসহ কেন্দ্রীয় কমিটি ও জেলা কমিটির মাদরাসা শিক্ষকরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31