IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> রাজশাহী >> লিড নিউজ >> ‘এক্স’ হোটেলে অশ্লীল নৃত্য, রাজশাহী জুড়ে সমালোচনার ঝড়

‘এক্স’ হোটেলে অশ্লীল নৃত্য, রাজশাহী জুড়ে সমালোচনার ঝড়

ধূমকেতু প্রতিবেদক : হোটেলের নাম ‘হোটেল এক্স’। বারবিকিউ পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে গভীর রাত পর্যন্ত অর্ধউলঙ্গ পোশাকে ‘অশ্লীল নাচের’ মাধ্যমে রাজশাহীর ‘বিতর্কিত’ আবাসিক এই হোটেলটির নামের পূর্ণতা পেল।

গত শুক্রবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে নগরীর রাজপাড়া থানাধীন কাজিহাটা এলাকায় অবস্থিত হোটেল ‘এক্স’ এর ছয়তলার ছাদে এমন ‘অশ্লীল’ কর্মকাণ্ড চলে। সেখানে শিশু থেকে নানান বয়সী মানুষের সামনে প্রকাশ্যে এমন ‘অশ্লীল নৃত্য’ দেখে ওই পার্টিতে অংশ নেয়া বেশ কয়েকজন উঠতি বয়সী তরুণ-তরুণী হোটেলের চারতলায় ‘উন্মাদ’ হয়ে অসামাজিক দৈহিক সম্পর্কে মেতে উঠেছিল বলে অভিযোগ উঠেছে।

এদিকে রাজশাহীর আবাসিক এই হোটেলে এমন ‘অনৈতিক’ ও ‘অশ্লীল’ কর্মকাণ্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ভাইরাল হওয়ায় রাজশাহীজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। ভিডিওটি ভাইরাল হয়ে যাওয়ায় অনেকের মধ্যে সঞ্চার হয়েছে চরম ঘৃণার। এই নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়াও।

রাজশাহীবাসীর অনেকে এই ভিডিওটি দেখে মন্তব্য করছেন- কিছুদিন আগে পুরাতন ইনডেক্স প্লাজা ভেঙ্গে নতুন করে ‘হোটেল এক্স’ নামের এই আবাসিক হোটেলটি গড়ে তোলা হয়েছে।

মানুন-অর-রশিদ নামের এক সামাজিক এ্যাক্টিভিস্ট বলেন, ‘নগরীর কাজিহাটায় কিছুদিন আগে ‘হোটেল এক্স’ নামের একটি হোটেলের যাত্রা শুরু হয়। নামের মধ্যেই কেমন যেন ‘অশ্লীলতা’ লুকিয়ে আছে। আমাদের বন্ধু-বান্ধবদের মধ্যে হোটেলটির এমন নামকরণ নিয়ে আলোচনা-সমালোচনাও হয়েছে। কিন্তু হঠাৎ করে গত শুক্রবার রাতে বারবিকিউ পার্টির নামে প্রকাশ্যে যেভাবে সুন্দরী নর্তকিদের অর্ধউলঙ্গ করে নাচানো হয়েছে তা রাজশাহীবাসীর জন্য অত্যন্ত লজ্জার কারণ। ওই পার্টিতে শিশু-কিশোররাও ছিলো। এমনকি শুধু তাই নয়; হোটেল কর্তৃপক্ষ এমন অশ্লীল নৃত্য সামাাজিক যোগাযোগ মাধ্যমে লাইভও করেছে। পরে অবশ্য হোটেল ‘এক্স’ এর ফেসবুক পেইজে ওই অশ্লীল নৃত্যের ভিডিওটি খুঁজে পাওয়া যায়নি।

ওই পার্টিতে অংশ নেয়া নগরীর ১৫ নং ওয়ার্ডের এক যুবক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমি কয়েকজন বন্ধুকে নিয়ে ওই পার্টিতে গিয়েছিলাম। সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু এমন অশ্লীল নৃত্য পরিবেশন করা হবে তা ধারণা ছিল না। এমন অবস্থা দেখে আমি নিজেকে সংযত রাখতে পারিনি। ছয়তলার ছাদ থেকে দুই-তিনজন নর্তকি চারতলার নিয়ে গিয়ে আমাদের চাহিদা মিটিয়েছি।

বিষয়টি সম্পর্কে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে শনিবার বিকালে ওই হোটেলের রিসিপশনে যাওয়া হলে, সেখানে থাকা দুই ব্যক্তি বলেন, ‘হোটেল ম্যানেজমেন্টের সাথে যুক্ত এমন কেউ হোটেলে নেই।’

কোথায় আছে জানতে চাইলে তারা বলেন, টেলিভিশনের কয়েকজন সাংবাদিকের সঙ্গে শহরের একটি জায়গায় তারা (হোটেল কর্তৃপক্ষ) মিটিংয়ে আছেন।’ এসময় তাদের নিকট হোটেল কর্তৃপক্ষের দায়িত্বে থাকা একজনের ফোন নম্বর চাওয়া হলে ‘নম্বর দিতে নিষেধ’ আছে বলে জানান। ফলে অশ্লীল এই কর্মকান্ডের বিষয়ে হোটেল কর্তৃপক্ষের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে নগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এস.এম সিদ্দিকুর রহমান বলেন, ‘ওই অশ্লীল পার্টি সম্পর্কে প্রথমে আইন-শৃঙ্ক্ষলা বাহিনীর আমরা কেউ জানতাম না। এমনকি এমন অশ্লীল কর্মকান্ডের অনুমতি থাকার কোনো প্রশ্ন আসে না। আমি শনিবার দুপুরের দিকে অশ্লীল এই নৃত্যের বিষয়টি জানতে পারলাম।’ এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31