IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> ঝিকরগাছা রোটারী হেলথ সেন্টারে প্রসুতির মৃত্যু, দুই লাখ টাকায় দফারফা

ঝিকরগাছা রোটারী হেলথ সেন্টারে প্রসুতির মৃত্যু, দুই লাখ টাকায় দফারফা

ধূমকেতু প্রতিবেদক, ঝিকরগাছা : যশোর মুজিব সড়কের রোটারী হেলথ সেন্টারে সিজারিয়ার অপারেশন করতে গিয়ে ঝিকরগাছার এক প্রসুতির মৃত্যু হয়েছে। ঘটনা ধামাচাপা দিতে দুই লাখ টাকায় দফারফা হয়েছে বলে জানা গেছে।

ঘটনা সূত্রে জানা গেছে, ঝিকরগাছা উপজেলার ৪নং গদখালী ইউনিয়নের বামন আলী চাপাতলা গ্রামের কসাই আমিনের স্ত্রী দুই সন্তানের জননী শাহিদা বেগম তৃতীয় সন্তান হওয়ার জন্য যশোর মুজিব সড়কের রোটারী হেলথ সেন্টারে সিজারিয়ার অপারেশন করতে নিয়ে যায় তার পরিবারের সদস্যরা। রোটারী হেলথ সেন্টারের গাইনী ডাক্তার সালেহা খাতুনের দ্বারা সিজারিয়ার অপারেশন করার সময় তার মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি তুলেছেন।

রোগীর মৃত্যুর ঘটনা লোকাতে যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রোগীর ভাই রোটারী হেলথ সেন্টারে ভাংচুর করে এবং রোগীর মৃত্যুর কারণে দশ লাখ টাকার দাবি করেন। রোটারী হেলথ সেন্টার কর্তৃপক্ষ দুই লাখ টাকা দিয়ে ঘটনার বিষয়ে দফারফা করেন।

রোগীর পরিবারের লোকজন রাতেই মৃত দেহ নিয়ে এসে তড়িঘড়ি করে বামন আলী চাপাতলা গ্রামে দাফন কার্য সম্পন্ন করেছে বলে এলাকাবাসী অভিযোগ তুলেছে। তবে ঘটনার বিষয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন প্রসুতির ছোট বোন শেফালী সুলতানা।

তিনি বলেন, ডাক্তাররা আমাদের কাছে এসে বলেন রোগীর অবস্থা ভালো না। আপনারা আপনাদের রোগীকে সদরে অথবা খুলনাতে নিয়ে যান। এই কথা শোনার পরে আমি অপারেশন থিয়েটারের প্রবেশ করে আমার বোনের গায়ে হাত দিয়ে দেখি তার শরীর ঠান্ডা হয়ে গেছে। এরপর রোটারী হেলথ সেন্টার কর্তৃপক্ষ তাড়াহুড়া করে এক পর্যায়ে আমাদেরকে না জানিয়ে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এ্যাম্বুলেন্সে তুলে নিয়ে যায়। পরর্বতীতে সদরের আইসিইউতে রেখে দিয়ে কিছুক্ষণ পরে বলেন আমার বোন মারা গেছে। মৃত প্রসুতির মামা জানান, আমি শুনেছি যে দুই লাখ টাকা দিয়েছে।

রোটারী হেলথ সেন্টারের রিসিপশন থেকে সিনথিয়া আক্তার বলেন, রোগীটা ক্রিটিকাল ছিলো বলে সদরে রেফার করে দেওয়া হইছিলো। পরবর্তীতে কি হয়েছে আমরা বলতে পারবো না। রোগী পক্ষ থেকে আমাদের কিছু বলেনি। টাকা লেনদেন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমি ওটা জানি না।

রোটারী হেলথ সেন্টারের ম্যানেজার বলেন, ডাক্তার আমাদের কাছ থেকে ওটি ও বেড ভাড়া করে নিয়ে কাজ করেছে। তারপর কি দিয়ে কি হয়েছে সেটা ডাক্তার জানে।

সিভিল সার্জন ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, এই বিষয়ে আমাদেরকে কেউ জানাননি বা অভিযোগ করেনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news