IMG-LOGO

মঙ্গলবার, ২৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জের শাহজাদপুরে পরিবেশ দূষণে যমুনা টেক্সটাইলকে ১ লাখ টাকা জরিমানানিউগিনি প্রপার্টিজে হামলা জামাতা গ্রেপ্তারের ঘটনায় বিবৃতিতে যা বললেন জামায়াতের এমপিচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১নজরুল বর্ষের সমাপনী, পুরস্কার পেল ক্ষুদে নজরুল প্রেমীরাআর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার পরিমিত মাত্রায় হওয়া প্রয়োজনরাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ রাসিকেরপোরশায় দূর্গাপুজা উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭চাঁপাইনবাবগঞ্জে বসত বাড়িতে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণসরকারি নির্দেশনায় আড়ানি পৌরসভায় মশক নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচি চলছেগণভবনের পেছনের সাবেক বাণিজ্য মেলার মাঠ ঘিরে রেখেছে এসআরবিমান্দায় সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্যের মতবিনিময়বাগমারায় সরকারি খাস জমিতে ভবন নির্মাণ, কাজ বন্ধ করলেন এসিল্যান্ডবাগমারায় পুকুরে গোসল করতে গিয়ে বৃদ্ধার মৃত্যুরাণীনগরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিরপরিচিতি সভা অনুষ্ঠিত
Home >> জানা-অজানা >> টপ নিউজ >> ইতিহাসের এই দিন

ইতিহাসের এই দিন

ইতিহাসের এই দিন

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : আজ ১৫ নভেম্বর ২০২২, মঙ্গলবার। 

এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলিঃ

১৬২১ – উত্তর ভারতের কাংড়া দুর্গ মোগল সম্রাট জাহাঙ্গীরের দখলে আসে।

১৭৯১ – আমেরিকায় প্রথম ক্যাথলিক কলেজ প্রতিষ্ঠিত হয়।

১৭৯৫ – লিয়েবে দিযেফের উদ্যোগে বাংলার প্রথম মঞ্চনাটক ‘ছদ্মবেশী’ মঞ্চস্থ হয়।

১৮০৬ – আমেরিকায় প্রথম কলেজ ম্যাগাজিন প্রকাশিত হয়।

১৮৩০ – প্রথম ভারতীয় হিসেবে রাজা রামমোহন রায় ইংল্যান্ড যাত্রা করেন।

১৮৩৭ – আইজাক পিটম্যানের শর্টহ্যান্ড পদ্ধতি প্রথম প্রকাশিত হয়।

১৮৫৯ – প্রথম আধুনিক অলিম্পিক খেলা হয় গ্রিসের এথেন্সে।

১৮৮৯ – ব্রাজিল গণপ্রজাতন্ত্রী রাষ্ট্রে পরিণত হয়।

১৯০৪ – জিলেট ব্লেড প্যাটেন্ট করেন সি জিলেট।

১৯১৩ – রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন।

১৯২০ – জেনেভায় প্রথম লীগ অব নেশন্সের সভা হয়।

১৯২৪ – কলকাতা কর্পোরেশনের মুখপত্র মিউনিসিপ্যাল গেজেটের প্রথম সংখ্যা প্রকাশিত হয়।

১৯২৬ – রেডিও এনবিসি’র সম্প্রচার শুরু ২৪টি কেন্দ্র থেকে।

১৯৩২ – ওয়াল্ট ডিজনি আর্ট স্কুল প্রতিষ্ঠিত হয়।

১৯৩৫ – ফিলিপিন কমনওয়েলথের উদ্বোধন হয়।

১৯৮১ – বাংলাদেশ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিচারপতি আবদুস সাত্তার বিপুল ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন।

১৯৮৩ – তুর্কি অধিকৃত সাইপ্রাসের স্বাধীনতা ঘোষণা করা হয়।

১৯৮৪ – জার্মানীর রাজধানী বার্লিনে আফ্রিকায় ইউরোপীয় উপনিবেশ গুলোকে ভাগ-বণ্টন করা ‍নিয়ে একটি সম্মেলন হয়েছিল। ইতিহাসে এই সম্মেলনটি বার্লিন সম্মেলন নামে পরিচিত।

১৯৮৮ – পিএলও চেয়ারম্যান ইয়াসির আরাফাত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা ঘোষণা দেন।

জন্ম:

১৩৯৭ – পোপ পঞ্চম নিকোলাস ।

১৬৭০ – বার্নার্ড ম্যান্ডেভিল, তিনি ছিলেন অ্যাংলো বংশোদ্ভূত ডাচ দার্শনিক, রাজনৈতিক অর্থনীতিবিদ ও ব্যাঙ্গ রচয়িতা।

১৭৩৮ – উইলিয়াম হার্শেল, তিনি ছিলেন জার্মান বংশদ্ভুত ইংরেজ জ্যোতির্বিদ ও সুরকার।

১৮৬২ – গেরহার্ট হাউপ্টমান, জার্মান লেখক, কবি, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী নাট্যকার।

১৮৭৪ – আগস্ট ক্রোঘ, ডেনিশ প্রাণিবিজ্ঞানী ও শারীরবিজ্ঞানী, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী।

১৮৬২ – জার্মানীর বিশিষ্ট লেখক গেরহার্র্ড হপম্যান।

১৯০৭ – ক্লজ ফন স্টফেনবার্গ, তিনি ছিলেন জার্মান সামরিক কর্মকর্তা।

১৯২৫ – ইয়ুলি ড্যানিয়েল, তিনি ছিলেন রাশিয়ান কবি ও লেখক।

১৯২৯ – এড আসনের, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা, গায়ক ও প্রযোজক।

১৯৪৫ – মুফতি ফজলুল হক আমিনী, তিনি ছিলেন বাংলাদেশের একজন ইসলামী চিন্তাবিদ রাজনীতিবিদ ও আইন বিশেষজ্ঞ।

১৯৫৯ – টিবর ফিসার, তিনি ইংরেজ লেখক।

১৯৮২ – কালু উছে, তিনি নাইজেরিয়ান ফুটবল।

১৯৮৬ – সানিয়া মির্জা, তিনি ভারতের মহিলা টেনিস খেলোয়াড়।

মৃত্যু:

১৬২৯ – বেথলেন গ্যাবর, তিনি ছিলেন হাঙ্গেরির রাজা।

১৬৩০ – জোহান্নেস কেপলার, তিনি ছিলেন জার্মানীর বিশিষ্ট নক্ষত্রবিদ।

১৮৫৬ – মধুসূদন গুপ্ত, তিনি ছিলেন প্রথম শবব্যবচ্ছেদকারী বাঙালী চিকিৎসক।

১৯১৬ – হেন্‌রিক শিন্‌কিয়েউইচ, তিনি ছিলেন পোলিশ নোবেল পুরস্কার বিজয়ী সাংবাদিক ও লেখক।

১৯১৯ – আলফ্রেড ভের্নার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি বংশোদ্ভূত সুইস রসায়নবিদ ও একাডেমিক।

১৯২৩ – সাংবাদিক-সম্পাদক পাঁচ কড়ি বন্দ্যোপাধ্যায়।

১৯৫৯ – চার্লস টমসন রেস উইলসন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী স্কটিশ পদার্থবিদ ও আবহবিৎ।

১৯৮১ – এনিড মারকেয়, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী।

১৯৮৬ – ইরানের বিশিষ্ট আলেম,গবেষক এবং সাহিত্যিক মুহাম্মাদ তাকি মোদাররেস রাজাভি ৯৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

২০০৫ – আরটো সাল্মিনেন, তিনি ছিলেন ফিনিশ সাংবাদিক ও লেখক।

দিবস:

মার্কিন যুক্তরাষ্ট্র – আমেরিকা রিসাইকেল দিবস।

আন্তর্জাতিক কারারুদ্ধ লেখক দিবস।

ফিলিস্তিন – স্বাধীনতা দিবস, একতরফাভাবে ১৯৮৮ সালে ঘোষিত।

শ্রীলঙ্কা – জাতীয় বৃক্ষরোপণ দিবস।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ