IMG-LOGO

বুধবার, ২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, ভবানীগঞ্জ বাজারে বর্ণাঢ্য র‍্যালিদেশ ও দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের জনগনকেসঙ্গে নিয়ে প্রতিহত করা হবে: ভূমিমন্ত্রী মিনুরাজশাহী চেম্বারের সদস্যদের জন্য ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের ফ্রি হেলথ ক্যাম্পনির্বাচনী প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি: মিলন‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে জাতীয় স্বার্থ দেখা হবে’ধামইরহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিতমহাদেবপুরে বিএনপির ৪৮তমপ্রতিষ্ঠাবার্ষিকী পালনমান্দায় যুবককে লক্ষ্য করে গুলি, অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তারপুঠিয়ায় আনন্দঘোন পরিবেশে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিতরাণীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভানন্দীগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিতসিংড়ায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশগণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষাকারী দল বিএনপি : মিনু‘নতুন পে স্কেল বাস্তবায়নে মূল্যস্ফীতি কিছুটা বাড়তে পারে’নেপাল-চীনে বন্যা-ভূমিধস, মৃতের সংখ্যা ১ হাজার ছাড়াল
Home >> কৃষি >> বিশেষ নিউজ >> তানোরে গভীর নলকুপ অপারেটরের কাছে জিম্মি প্রান্তিক কৃষকরা

তানোরে গভীর নলকুপ অপারেটরের কাছে জিম্মি প্রান্তিক কৃষকরা

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে গভীর নলকুপ অপারেটরের কাছে জিম্মি হয়ে পড়েছেন প্রান্তিক আলু চাষীসহ কৃষকরা। অপারেটরের অত্যাচারে অতিষ্ঠ আলু চাষীসহ কৃষকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটার আশংকা করছেন এলাকাবাসী।

এঘটনায় গত বুধবার গভীর নলকুপ স্কীমের কৃষকরা অপারেটরের অপসারণ ও কৃষকের মতামতের ভিত্তিত্বে অপারেটর নিয়োগের দাবিতে কৃষকদের পক্ষে আতাউর রহমান নামের এক কৃষক বাধি হয়ে বাদি হয়ে বিএমডিএ তানোর জোন বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও এলাকার কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, তানোরের পাঁচন্দর ইউনিয়নের জে-এল নং ৮০, কোচুয়া মৌজার ৫৪ নং দাগে অবস্থিত বিএমডিএ’র গভীর নলকুপ অপারেটর হাবিবুর রহমানকে স্কীমের কৃষকের মতামত উপেক্ষা করে রাজনৈতিক বিবেচনায় অপারেটর নিয়োগ দেয়া হয়।

ওই স্কীমের আওতায় আলু চাষ করা কৃষক আজিজুর রহমান, আফসার আলী ও আকতার হোসেন বলেন, গত বোরো মৌসুমে পানির স্থর নিচে নেমে যাওয়ায় স্কীমের ২শ’৫০বিঘা জমিতে সঠিক ভাবে সেচ দিতে না পারায় প্রায় ২০জন কৃষকের জমির ধান নষ্ট করে দিয়েছেন। কিন্ত অপারেটর হাবিবুর রহমান অতিরিক্ত মুনাফার লোভে স্কীমের বাইরের আরো ৭০বিঘা জমি স্কীমভুক্ত করেন।

কৃষকদের অভিযোগ, অপারেটর হাবিবুর বিভিন্ন অজুহাতে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করলেও ড্রেন মেরামত, লাইনম্যান, ট্র্যান্সফর্মার মেরামত ভোল্টেজ বাড়ানো নৈশপ্রহরীসহ অফিস খরচ ও সিরিয়াল ইত্যাদি অজুহাতে কৃষকের কাছে থেকে জোরপুর্বক অতিরিক্ত টাকা আদায় করছে। কিন্তু গভীর নলকুপের আয় ব্যয়ের কোনো হিসাব তিনি কাউকে দেন না।

এবিষয়ে জানতে চাইলে অপারেটর হাবিবুর রহমান বলেন, এসব অভিযোগ সঠিক নয়, এক চেয়ারম্যান তার বিরুদ্ধে কৃষকদের লেলিয়ে দিয়েছেন। তাই কৃষকরা এমন অভিযোগ করেছেন। অভিযোগের কোন সত্যতা নাই বলেও জানান তিনি।

এবিষয়ে জানতে চাইলে বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা প্রহণ করা হবে। তিনি বলেন, কৃষকের জন্যই গভীর নলকুপ, তাই কৃষকের মতামতের ভিত্তিতে গভীর নলকুপ পরিচালনা করার ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031