ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ ও গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থেকে বিদেশী একটি অবৈধ পিস্তলসহ এক এনজিও মালিককে গ্রেপ্তার করেছে গোমস্তাপুর থানা পুলিশ।
বৃহষ্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার চৌডালা সেতুর টোলঘর থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার শিবনারায়নপুর গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে মাসুদ রানা (৩৫)। তিনি শিবগঞ্জ সমাজ সেবা কার্যালয় থেকে নিবন্ধণকৃত মধুমতি নামক একটি এনজিও এবং মধুমতি টিভি ও লাল সবুজের কন্ঠ নামক একটি অনিবন্ধিত অনলাইন পত্রিকার মালিক।
গোমস্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি অভিযানিক দল বৃহষ্পতিবার দুপুরে চৌডালা সেতুর টোল ঘরের পাশ থেকে অবৈধভাবে নিজ হেফাজতে রাখা একটি আমেরিকার তৈরী পিস্তুল ও ৪ রাউন্ড গুলি বিক্রির উদ্দেশ্যে বহনের অভিযোগে গ্রেপ্তার করে। এসময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে মধুমতি টিভি ও লাল সবুজের কন্ঠ অনলাইনের প্রধান বার্তা সম্পাদক ও মধুমতি গ্রæপের প্রশাসনিক কর্মকর্তা তারেক রহমান জানান, প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের মতই চলবে। এ ঘটনার সাথে প্রতিষ্ঠানের কোন সর্ম্পক নাই।


