IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> জাতীয় >> লিড নিউজ >> আওয়ামী লীগ সরকারে আসার পর দেশের গণতন্ত্রকে সুসংহত করেছে : প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সরকারে আসার পর দেশের গণতন্ত্রকে সুসংহত করেছে : প্রধানমন্ত্রী

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণতন্ত্র আছে বলেই বাংলাদেশে এতো উন্নতি হয়েছে। আওয়ামী লীগ সরকারে আসার পর দেশের গণতন্ত্রকে সুসংহত করেছে।

শনিবার (১৯ নভেম্বর) গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভায় তিনি এসব কথা বলেন। শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে যোগ দেন দলের প্রায় দুই ডজন সদস্য।

আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ২৩তম জাতীয় কাউন্সিলকে সামনে রেখে দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে গণভবনে উপদেষ্টা পরিষদের এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ২০২০ সালের জানুয়ারিতে সর্বশেষ উপদেষ্টা পরিষদ এবং সভাপতিমণ্ডলীর যৌথ সভা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘২১ বছর পর আমরা ক্ষমতায় আসি। এরপর আমাদের চেষ্টা ছিল বাংলাদেশের মানুষের আর্থ-সামাজিক উন্নতি আমরা কীভাবে করবো।’

জিয়ার আমলের নির্বাচনের বিষয়ে শেখ হাসিনা বলেন, ‘তখন নির্বাচন বলতে কিছু ছিল না। ক্যান্টনমেন্টে বসে দল তৈরি করা হয়। দুই-তৃতীয়াংশ ভোটে জিতে সেই দলকে অবৈধভাবে ক্ষমতায় আনার জন্য ভোট ঢাকাতি, ভোট চুরি করা হয়। কিছু এলিট শ্রেণিকে চাপ দিয়ে অর্থ দিয়ে তারা দলে ভেড়াতো। এই ছিল তাদের রাজনীতি।’

শেখ হাসিনা বলেন, ‘সে সময় গণতন্ত্র বা গণতান্ত্রিক অধিকার মানুষের ছিল না। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এই প্রক্রিয়াটা শুরু করি। নির্বাচনে যতটুকু স্বচ্ছতা, জবাবদিহিতা সৃষ্টি হয়েছে, তা আমাদেরই আন্দোলনের ফসল।’

তিনি বলেন, ‘বিএনপি দ্বিতীয়বার জামায়তকে নিয়ে ক্ষমতায় এসে দুর্নীতি, খুন, সন্ত্রাস, মানি লন্ডারিং-এমন কোনো অপরাধ নেই যে করেনি। ’

রিজার্ভ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা ভ্যাকসিন, করোনা মোকাবিলায় সরঞ্জাম বিদেশ থেকে কিনে বিনা পয়সায় মানুষকে দিয়েছি। ভোজ্য তেল, জ্বালানি, গম, ভুট্টসহ প্রয়োজনীয় খদ্যশস্য কিনেছি। অনেক উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছি। আমাদের তিন মাসের আমদানির যে খরচ সেটা হাতে রেখেই আমরা খরচ করেছি। এখন যে রিজার্ভ আছে তা দিয়ে পাঁচ মাসের খরচ মেটানো যাবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31