IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> জাতীয় >> লিড নিউজ >> আজ অর্থনৈতিক জোনে ৫৩ স্থাপনা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আজ অর্থনৈতিক জোনে ৫৩ স্থাপনা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ধূমকেতু নিউজ ডেস্ক : বাস্তবায়নাধীন অর্থনৈতিক অঞ্চলে ইতিমধ্যেই গড়ে উঠেছে ৫৩টি শিল্প-কারখানা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এসব শিল্প-কারখানাসহ আরও কিছু প্রকল্পের উদ্বোধন করবেন বলে জানিয়েছে অর্থনৈতিক অঞ্চলে কর্তৃপক্ষ- বেজা।

গণভবন থেকে রোববার সকাল ১০টা ৪০ মিনিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব স্থাপনা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এ অনুষ্ঠানের আয়োজন করেছে।

দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে শিল্প ও সেবাখাতে উন্নয়নে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে সরকার। এরইমধ্যে অনুমোদন পেয়েছে ৯৭টি অঞ্চল। গড়ে উঠছে শিল্প-কারখানা।

এসব অঞ্চলে জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারত, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড, জার্মানি, সিঙ্গাপুর, কোরিয়াসহ বিভিন্ন দেশ বিনিয়োগ করছে। পিছিয়ে নেই দেশীয় প্রতিষ্ঠানও। এখন পর্যন্ত বিনিয়োগ প্রস্তাব এসেছে অন্তত ২৬ বিলিয়ন ডলারের।

এসব অর্থনৈতিক অঞ্চল থেকে বছরে ৪০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য উৎপাদন ও রফতানি হবে বলে আশা করছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ- বেজা। এছাড়া কর্মসংস্থানের বিশাল সুযোগও দেখছে সংস্থাটি। 

ইতিমধ্যে ৫৩টি শিল্প কারখানা প্রস্তুত হয়েছে। এরমধ্যে চারটি বঙ্গবন্ধু শিল্পনগরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ২০ নভেম্বর এসব কারখানার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানিয়েছেন বেজার নির্বাহী চেয়ারম্যান।

যেসব ইন্ডাস্ট্রি উদ্বোধন করা হবে তার মধ্যে রয়েছে ম্যানুফেকচারিং খাত, ফুড, ক্যামিকালস এবং প্যাকেজিং। ব্রডহেড খাতের এইসব ইন্ডাস্ট্রিগুলো উদ্বোধন হবে।

এছাড়া বঙ্গবন্ধু শিল্পনগরীতে প্রশাসনিক ভবন, জামালপুর অর্থনৈতিক অঞ্চল, শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল ও সাবরাং পর্যটন পার্কের উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী।

পাশাপাশি বঙ্গবন্ধু শিল্পনগরীতে ২০ কিলোমিটার দীর্ঘ শেখ হাসিনা সরণী, ২৩০-কেভিএ গ্রিডলাইন ও সাবস্টেশন উদ্বোধন করবেন সরকার প্রধান।

প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন একযোগে মোট ৮টি ভেন্যু থেকে অনুষ্ঠিত হবে। 

ভেন্যুগুলো হলো গণভবন, ঢাকা, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর (মিরসরাই, চট্টগ্রাম), শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল (শ্রীহট্ট, মৌলভীবাজার), কর্ণফুলি ড্রাইডক এসইজেড (আনোয়ারা, চট্টগ্রাম), মেঘনা ইন্ডাস্ট্রিয়াল অর্থনৈতিক অঞ্চল (সোনারগাঁও, নারায়ণগঞ্জ), জামালপুর অর্থনতিক অঞ্চল (জামালপুর সদর), সাবরাং ট্যুরিজম পার্ক (সাবরাং, কক্সবাজার) ও হোসেন্দি অর্থনৈতিক অঞ্চল (গজারিয়া, মুন্সীগঞ্জ)।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31