IMG-LOGO

মঙ্গলবার, ২৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গণভবনের পেছনের সাবেক বাণিজ্য মেলার মাঠ ঘিরে রেখেছে এসআরবিমান্দায় সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্যের মতবিনিময়বাগমারায় সরকারি খাস জমিতে ভবন নির্মাণ, কাজ বন্ধ করলেন এসিল্যান্ডবাগমারায় পুকুরে গোসল করতে গিয়ে বৃদ্ধার মৃত্যুরাণীনগরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিরপরিচিতি সভা অনুষ্ঠিতনিয়ামতপুর ভুঁইফোড় সাংবাদিক সংগঠন ও অপ-সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধনমোহনপুরে শিক্ষক সমিতির সভাপতি আবুল হোসেন, সম্পাদক আঃ আলিমরাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার পরিচিতি সভাবরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ১৫ হাজার গভীর নলকূপকে সৌরচালিতকরার পরিকল্পনা, চেয়ারম্যান হাসান জাফির তুহিনসাইবার আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতি নেওয়ার প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীরমহাদেবপুরে নজরুল বর্ষের সমাপনী ও পুরস্কার বিতরণচীনের সমর্থন অব্যাহত থাকবে বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায়মহাদেবপুরে আইন শৃংখলাকমিটির সভাবাউয়েটে আন্তঃবিভাগ ইংলিশ পার্লামেন্টারি ডিবেটে আইন ও বিচার বিভাগ চ্যাম্পিয়নআবার নারী বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন
Home >> জানা-অজানা >> টপ নিউজ >> ইতিহাসের এই দিন

ইতিহাসের এই দিন

ইতিহাসের এই দিন

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : আজ ২২ নভেম্বর, ২০২২, মঙ্গলবার। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

১২২১ – দ্বিতীয় ফ্রেডরিক জার্মানির রাজা হন।

১৭০৭ – যুবরাজ জন উইলেম ফ্রিসো ফ্রাইসল্যান্ডের ভাইসরয় নিযুক্ত হন।

১৭৭৪ – ভারত উপমহাদেশে ইংরেজ শাসন প্রতিষ্ঠায় মূল ভূমিকা পালন করা রবার্ট ক্লাইভ মৃত্যুবরণ করেন ।

১৮৫৬ – বিধবা বিবাহ আইনের প্রেক্ষাপটে ‘সংবাদ প্রভাকর’ পত্রিকায় এই মর্মে বিজ্ঞপ্তি ছাপা হয় যে, বিধবা বিবাহ করলে বরকে এক হাজার টাকা নগদ পুরস্কার দেওয়া হবে।

১৮৫৭ – সিপাহি বিদ্রোহের এক পর্যায়ের ঢাকার লালবাগ দুর্গে সিপাহি ও ইংরেজদের মধ্যে সংঘর্ষ হয়।

১৮৭৭ – টমাস আলফা এডিসন গ্রামোফোন যন্ত্র আবিস্কার করেন।

১৯১০ – লর্ড হার্ডিঞ্জ ভারতের ভাইসরয় পদে লর্ড মিন্টোর স্থলাভিষিক্ত হন।

১৯১৭ – শরীরবিদ্যা/ভেষজশাস্ত্রে নোবেলজয়ী [১৯৭৩] ব্রিটিশ জীবজিজ্ঞানী স্যার অ্যানড্রু ফিল্ডিং হাক্সেলের জন্ম।

১৯২২ – ব্রিটিশ লেবার পার্টি রামসে ম্যাকডোনাল্ডকে নেতা নির্বাচন করে।

১৯২৪ – ইংল্যান্ড মিসরীয়দের সুদান থেকে বেরিয়ে যেতে বলে।

১৯৪৩ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে লেবানন স্বাধীনতা লাভ করে।

১৯৬৩ – মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহর সফরের সময় একজন মার্কিন নাগরিকের গুলিতে নিহত হন।

১৯৯০ – ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থেচার পদত্যাগ করেন।

১৯৯০ – বাংলাদেশে জরুরী অবস্থা জারি করা হয়।

১৯৯১ – মিশরীয় উপপ্রধানমন্ত্রী ড. বুত্রো বুত্রোস ঘালি জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পান।

জন্মঃ

১৬০২ – স্পেনের রানি এলিজাবেথের জন্ম।

১৭৮৭ – ডেনীয় ভাষাতাত্ত্বিক ও পণ্ডিত রাস্মুস রাস্ক জন্মগ্রহণ করেন ।

১৮১৯ – ইংরেজ ঔপন্যাসিক জর্জ এলিয়ট-এর জন্ম।

১৮৬৯ – নোবেলজয়ী [১৯৪৭] ফরাসি কথাশিল্পী ও সমালোচক আঁদ্রে জিদের জন্ম।

১৮৮৬ – প্রাজ্ঞ বাঙালি পণ্ডিত, শিক্ষক, এবং দেশপ্রেমিক বেণী মাধব দাস জন্মগ্রহণ করেন ।

১৮৯০ – ফরাসী রাষ্ট্রনায়ক শার্ল দ্য গ্যলের জন্ম।

১৯০৪ – নোবেলজয়ী [১৯৭০] ফরাসি পদার্থবিদ লুই নিলের জন্ম।

মৃত্যুঃ

১৩১৮ – রাশিয়ার রাজকুমার মিখাইলের মৃত্যু।

১৯১৬ – মার্কিন কথাসাহিত্যিক জ্যাক লন্ডনের মৃত্যু।

১৯৮৭ – সুরকার ও সঙ্গীতশিল্পী হেমাঙ্গ বিশ্বাসের মৃত্যু।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031