IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> খেলা >> জয়পুরহাটে পুলিশ সুপার আন্তঃজেলা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনাল

জয়পুরহাটে পুলিশ সুপার আন্তঃজেলা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনাল

ধূমকেতু প্রতিবেদক, জয়পুরহাট : যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার প্রত্যয় বাস্তবায়নে এবং যুবক-তরুণদের খেলাধুলায় মনোযোগী করার লক্ষ্যে জয়পুরহাটে পুলিশ সুপার আন্তঃজেলা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ নভেম্বর) জয়পুরহাট জেলা পুলিশের সার্বিক ব্যবস্থাপনায় ও জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা স্টেডিয়াম মাঠে জয়পুরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম এর সভাপতিত্বে, পুলিশ সুপার আন্তঃজেলা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২২ এর প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে জয়পুরহাট জেলা বনাম বগুড়া জেলা দল।

খেলা সম্পূর্ণ সময়ে ২-২ গোলে ড্র হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকার দেন রেফারি। উক্ত টাইব্রেকারে জয়পুরহাট জেলা ৫-৪ গোলে বগুড়া জেলাকে পরাজিত করে।

উক্ত খেলায় প্রধান অতিথি ছিলেন, জয়পুরহাট জেলা প্রশাসক শরীফুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ডঃ ফারজানা আকতার, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর আলম, জেলা নির্বাহী প্রকৌশলী-(সওজ) জাকির হোসেন, পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্না।

এসময় উপস্থিত ছিলেন, পাঁচবিবি পৌরসভার মেয়র হাবিবুর রহমান হাবিব, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাম্মী আজিজ সাজ, সাধারণ সম্পাদক ও জয়পুরহাট জেলা পরিষদের সদস্য সাবিনা চৌধুরী প্রমুখ।

খেলা শুরুর প্রথম সেমিফাইনাল ম্যাচ উপলক্ষে খেলা শুরু আগে মুহূর্তে খেলার সভাপতি পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলমের নেতৃত্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ উভয় দলের খেলোয়ারদের সাথে পরিচিতির মাধ্যমে কুশল বিনিময় পর্ব শেষে ম্যাচটি প্রথম সেমিফাইনাল ম্যাচের খেলার উদ্বোধন করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31