IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘অর্থনীতি গতিশীল ও নিরাপদ আছে’

‘অর্থনীতি গতিশীল ও নিরাপদ আছে’

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনাভাইরাস মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব বিশ্বজুড়ে পড়লেও বাংলাদদেশের অর্থনীতি গতিশীল ও নিরাপদ আছে বলে দেশবাসীকে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈশ্বিক মন্দা মোকাবিলায় সরকার সজাগ রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

যশোরে বৃহস্পতিবার বিএএফ অ্যাকাডেমিতে বাংলাদেশ বিমান বাহিনীর শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, “আমাদের অনেক কাজ আমরা করে যাচ্ছিলাম, তবে কোভিড-১৯ এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, স্যাংশন, যার কারণে বিশ্বব্যাপী মন্দা দেখা দিয়েছে, কিন্তু এই মন্দা থেকে যেন উত্তরণ ঘটে, সে বিষয়েও আমরা যথেষ্ট সজাগ। আমাদের অর্থনীতি এখনও গতিশীল আছে, নিরাপদ আছে, সেটুকু অন্তত আমি বলতে পারি।”

দেশের দুর্যোগের সময় বিমান বাহিনীসহ সশস্ত্র বাহিনীর সদস্যরা জনগণের পাশে দাঁড়ায় বলে তাদের ধন্যবাদ জানিয়ে সরকারপ্রধান বলেন, “জনগণের আস্থা, বিশ্বাস, যেকোনো যুদ্ধে জয়ী হওয়ার জন্য একান্তভাবে দরকার। তা ছাড়া আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। সবার সঙ্গে বন্ধুত্ব—এই নীতি আমরা বিশ্বাস করি, কিন্তু তার পরও দক্ষতার দিক থেকে প্রশিক্ষণ নিয়ে আমাদের সব ধরনের উৎকর্ষতা বজায় রেখে চলতে হবে। সেই আত্মবিশ্বাস নিয়ে চলতে হবে। দেশ ও দেশের জনগণের প্রতি দায়িত্ববোধ থাকতে হবে।”

বিভিন্ন মেয়াদে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকারের নেয়া পদক্ষেপের কারণে বিমান বাহিনী অত্যন্ত চৌকস, দক্ষ বাহিনীতে রূপ নিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা শুধু না, শান্তিরক্ষা মিশনেও যারা কাজ করছেন, তারাও যেন উচ্চজ্ঞানসম্পন্ন হয়, সেটাও আমার লক্ষ্য। সেদিকে লক্ষ্য রেখেই আমরা বিভিন্ন ধরনের বিমান, হেলিকপ্টার, র‌্যাডার, অন্যান্য সামরিক সরঞ্জাম- সেগুলো আমরা ক্রয় করেছি।”

প্রশিক্ষণের মধ্য দিয়ে বাহিনীর প্রতিটি সদস্যকে পারদর্শী হিসেবে গড়ে ওঠার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ এলাকা এবং এয়ার ডিফেন্স নোটিফিকেশন সেন্টারের কার্যক্রম চালু করা হয়েছে। তা ছাড়া আজকের বিমানবাহিনী অবকাঠামো, রণকৌশল, প্রযুক্তির দিক থেকে অনেক বেশি শক্তিশালী, আধুনিক, চৌকস।”

প্রতিটি বাহিনীকে তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন করতে সরকারের প্রচেষ্টার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “বিমান বাহিনীর নিজস্ব জনবল ও অর্জিত প্রযুক্তির মাধ্যমে পরীক্ষামূলক বিমান নির্মাণের একটি প্রকল্প চলছে। এগুলো যদি করতে পারি, তাহলে আমাদের একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে।”

‘দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে’ প্রত্যয় ব্যক্ত করে বিমান বাহিনীর নবীন কর্মকর্তাদের উদ্দেশে সরকারপ্রধান বলেন, “আমাদের সরকার বিমান বাহিনীর সদস্যদের সার্বিক দক্ষতা ও প্রশিক্ষণ সুবিধা উন্নয়ন ও আধুনিকায়নের ওপর গুরুত্ব দিয়ে থাকে। আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি।”

এর আগে সকাল সাড়ে ৯টায় হেলিকপ্টারে করে যশোরে পৌঁছান প্রধানমন্ত্রী। দুপুর ২টায় যশোরের শামস উল হুদা স্টেডিয়ামে আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31